বয়স ৮০ ছুঁই ছুঁই! পেশাগত জীবনে সফল তবে ব্যক্তিগত জীবনে কেবলই হতাশা! কেমন আছেন মিস ক্যালকাটা অপর্ণা সেন?

আজ ২৫ অক্টোবর জনপ্রিয় অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনের (Aparna Sen) শুভ জন্মদিন। চলতি বছর ৭৯ বছর বয়সে পা দিলেন অপর্ণা সেন (Aparna Sen)। বাবা বিখ্যাত পরিচালক চিদানন্দ দাশগুপ্ত এবং মা সুপ্রিয়া দাশগুপ্ত। কবি জীবনানন্দ দাশের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। ছয়ের দশকের শুরু দিকে সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন শুরু অপর্ণা সেন। ‘তিনকন্যা’য় ‘সমাপ্তি’ গল্পের হাত ধরে প্রথমবার পর্দায় আত্মপ্রকাশ করেন অপর্ণা সেন। তখন তাঁর বয়স মাত্র ১৬ বছর। সেই সময় থেকে নিজের অভিনয়ের দক্ষতায় মাতিয়ে রেখেছিলেন দর্শককে।
উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র রায় প্রত্যেকের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘বাক্স বদল’, ‘হংস মিথুন’, অরণ্যের দিনরাত্রি, জয় জয়ন্তী, নায়িকার ভূমিকায়, জীবন সৈকতে, মেম সাহেব, উনিশে এপ্রিল, পারমিতার একদিন, তিতলি, অন্তহীন, ইতি মৃণালিনী, চতুষ্কোণ এর মতো একাধিক ছবি। বসন্ত বিলাপ ছবিতে আমি মিস ক্যালকাটা গানের সঙ্গে অপারেশনের অভিনয় আজও ভোলেনি বাঙালি।
তবে শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় গড়ে তোলেনি অপর্ণা সেন। একজন সফল পরিচালক হিসেবেও নিজের নাম ছড়িয়ে দিয়েছেন বাংলার বুকে। ৩৬ চৌরঙ্গী লেন ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার ছবির জন্যও জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। এছাড়াও অপর্ণা সেন পরিচালিত ছবি গুলির মধ্যে অন্যতম হলো জাপানিজ ওয়াইফ, ইতি মৃণালিনী, গয়নার বাক্স। অপর্ণা সেন পরিচালিত শেষ ছবি ছিল দ্য রেপিস্ট। যা ২০২১ সালের ৭ই অক্টোবর মুক্তি পেয়েছিল।
অপর্ণা সেনের নানান দিক
বারবার তাকে একাধিক চরিত্রে দেখা গিয়েছে। একঘেয়ে চরিত্রে কখনোই অভিনয় করেননি তিনি। পারমিতার একদিন ছবিতে শাশুড়ির ভূমিকায় একেবারে চমকে দিয়েছিলেন অপর্ণা। জয়জয়ন্তী অপর্ণাকে দেখে মুগ্ধ হয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। পরে ঋতুপর্ণ ঘোষের ছবি উনিশে এপ্রিল-এ তার অভিনয় মুগ্ধ করেছে প্রত্যেকে। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পাওয়া অন্তহীন ছবিতে তাই ছোটো চুলের লুক আজও দর্শকদের কাছে প্রিয়। শেষবারের অভিনেত্রী হিসেবে ২০১০ সালে মেয়ে কঙ্কনা সেন শর্মা সঙ্গে অভিনয় করেছেন অপর্ণা সেন।
আরও পড়ুন: আদির স’ন্দেহ দূর করতে অ’গ্নিপরীক্ষা দেবে আনন্দী! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো
কিছুদিন আগেই আরজি কর কান্ডে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন। সেখানেও তাকে তিলোত্তমার সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়ে গলা ফাটাতে দেখা যায়। কিন্তু প্রতিবাদ করতে নেমে একাধিক কটাক্ষ এবং সমালোচনার সম্মুখীন হয়েছে তাকে। যদিও তিনি সেসব বিষয়কে খুব একটা গুরুত্ব দেননি। তবে আজ তার জন্মদিনে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।

