মা-কে হারিয়ে ভেঙে পড়লেন বেণী! অভিনেত্রীর আবেগঘন বার্তায় কান্নায় ভিজল সোশ্যাল মিডিয়া!

মাকে হারানোর যন্ত্রণা যে কত গভীর, তা নতুন করে উপলব্ধি করলেন অভিনেত্রী ও নাট্যশিল্পী বেণী বসু। শনিবার প্রয়াত হয়েছেন তাঁর মা, অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। মায়ের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ বেণী যেন এখনও বিশ্বাসই করতে পারছেন না এই অপ্রত্যাশিত বিদায়ের কথা। মেয়েবেলার একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন মন ছুঁয়ে যাওয়া বাক্য— “তুমি আমার চিরন্তন রোদ্দুর, মা।” মুহূর্তেই এই পোস্টে ভেসে আসে সমবেদনার ঢেউ।

অভিনয়ের জগতে বেণীর আলাদা পরিচয় রয়েছে, আর সেই প্রতিভার উৎসও তাঁর নিজের পরিবার। ছোট থেকেই অভিনয়ের মাধ‍্যমে মাকে দেখেই বড় হয়েছেন তিনি। তাই মায়ের চলে যাওয়াটা তাঁর জীবনের সবচেয়ে বড় আঘাত। কিছুদিন আগেই ভদ্রা বসুকে দেখা গিয়েছিল অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে। প্রাণবন্ত ও হাসিমুখ অভিনেত্রী হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে চোখ বন্ধ করেন চিরতরে।

মায়ের সঙ্গে বেণীর সম্পর্ক ছিল বন্ধুর মতো। দু’জনে নানা স্মৃতি, নানা গল্প ভাগ করে নিতেন। কখনও রান্নার ভিডিও, কখনও ভ্রমণের ছবি—মায়ের পাঠানো এই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো এখন আরও বেশি করে মনে পড়ছে তাঁর। জীবনের ব্যস্ততার মাঝে যেগুলোকে সাধারণ মনে হত, আজ সেগুলোর মূল্য যেন কোটি টাকা। কারণ সেই নম্বর থেকে আর কোনও মেসেজ আসবে না—এই বেদনাই যেন বুক ফুঁড়ে উঠছে বারবার।

আরও পড়ুনঃ ‘আমি খুব খারাপ, মহিলাদের সঙ্গে অভিনয়ের যোগ্য নই…অসুস্থতার মিথ্যে নাটক করছি’, ক্রমাগত আক্রমণে ক্লান্ত জিতু! ‘আর পেরে উঠছি না, এবার…’- শুটিং সেটে বিধ্বস্ত অভিনেতা!

মায়ের কয়েকটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বেণী লিখেছেন— “আমায় আরও কয়েকটা রান্নার রিল পাঠাও না মা, কথা দিচ্ছি এবার আর হাসব না।” এই একটি বাক্যই যেন বলে দিচ্ছে এক কন্যার সমস্ত ভেঙে পড়া মনখারাপের কথা। মাকে হারানোর অভাব কোনওদিনই পূরণ হয় না, আর বেণীও সেই শূন্যতাকে অনুভব করছেন প্রতিটি মুহূর্তে।

ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেণীর এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন। কিন্তু মা যে শুধু মা—তাঁকে হারানোর যন্ত্রণা কখনও পুরোটা মুছে যায় না।

Back to top button