‘আমি খুব খারাপ, মহিলাদের সঙ্গে অভিনয়ের যোগ্য নই…অসুস্থতার মিথ্যে নাটক করছি’, ক্রমাগত আক্রমণে ক্লান্ত জিতু! ‘আর পেরে উঠছি না, এবার…’- শুটিং সেটে বিধ্বস্ত অভিনেতা!

‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের সেট এখন যেন নাটকের বাইরে আরেক নাটক। ক্যামেরার সামনে যেখানে আর্য–অপর্ণার প্রেমে দর্শক ডুবে আছে, ঠিক সেই মুহূর্তেই ক্যামেরার পেছনে তৈরি হয়েছে অদ্ভুত দূরত্ব। শুধু অভিযোগ বা পাল্টা অভিযোগ নয়—এই টানাপোড়েন যেন দুই অভিনেতার পেশাগত সম্পর্ককেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

আশ্চর্যের বিষয়, যাদের নিয়ে এখন এমন গোলমাল, তাদের সম্পর্কের শুরুটা ছিল উল্টো—খুব সহজ, খুব সৌজন্যমূলক। দিতিপ্রিয়া নিজেই একসময় জানিয়েছিলেন, ছোটবেলায় নাকি জিতুর কোলে চড়ে ঘুরেছেন তিনি। সেই স্মৃতিই ছিল তাঁদের প্রথম কানেকশন। বয়সের ফারাক থাকা সত্ত্বেও সেটে তাঁদের মধ্যে কোনও অস্বস্তির ছাপ দেখা যায়নি। বরং গল্পে অসম বয়সের প্রেম দেখাতে গিয়ে তাঁরা দু’জনেই চরিত্রের গভীরে ঢুকে পড়েছিলেন।

Jeetu Kamal open up about Media

তবে সময়ের সঙ্গে সেই সহজ-সরল সম্পর্কই নাকি বদলে গেল। দিতিপ্রিয়ার দাবি, কিছু ব্যক্তিগত মন্তব্য ও আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলেছে। আর এই অস্বস্তি গল্পে নয়, বাস্তবেই তাঁদের রসায়নে ফাটল ধরিয়েছে। ফলে একসঙ্গে শুট করা এখন আর আগের মতো মসৃণ নয়। দুই তারকার পেশাদারিত্বই তাই এখন কঠিন পরীক্ষার সামনে।

এদিকে জিতুর দিক থেকেও রয়েছে ক্ষোভের সুর। তিনি মনে করছেন, তাঁর প্রতি যে অভিযোগ তোলা হচ্ছে, তা সরাসরি তাঁর অভিনয়জীবনকেই প্রশ্নবিদ্ধ করছে। অসুস্থ শরীর নিয়েও কাজ করতে আসা—এসবই তাঁর দায়বদ্ধতার প্রমাণ, কিন্তু উল্টো সেখানেই নাকি দেখা হচ্ছে ‘নাটক’। ফলে তিনিও মনে করছেন, আত্মসম্মান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

এই টানাপোড়েনের মাঝেই সিরিয়ালের শুট চলছে নিয়মমতো। দিতিপ্রিয়া আসছেন একটু দেরি করে, জিতুও পুরোপুরি সুস্থ না হয়েও কাজ করছেন। দুজনেই তাদের অংশটুকু নিখুঁতভাবে শেষ করার চেষ্টা করছেন। কিন্তু পর্দার সামনে যেই প্রেম, সেই প্রেমের নেপথ্যে এখন চলছে এক অদৃশ্য যুদ্ধ—যার রেশ দর্শকরাও টের পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ ‘একসময় জিতুর কোলে করে ঘুরেছি…’- ঝামেলার মাঝেই তুলে আনলেন পুরনো স্মৃতি? হঠাৎ কেন স্মৃতি হাতরে আবেগে ভাসলেন দিতিপ্রিয়া?

বারবার তাকে নিয়ে হাওয়া কাটা ছেড়ায় তিনিও বিধ্বস্ত। অভিমানের বসে তিনি বলেন, ‘আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সঙ্গে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করছি। তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে।’ তাদের দুজনের দ্বন্দ্ব কি আদৌ মিটবে?

Back to top button