‘হার্টফেল করল আমার বাচ্চাটা’, বাজির মারাত্মক শব্দের পরিণতি মৃত্যু! ফাঁকা হয়ে গেল অভিনেত্রীর কোল!

বছরের শেষটা সবাই অনেক আনন্দ করে। অনেক আলো দিয়ে ভরিয়ে তোলে নিজেদের ঘর বাড়ি। নতুন বছরকে সাদরে আমন্ত্রণ জানাতে হাজার হাজার শব্দ বাজিতে ভরে ওঠে আকাশ বাতাস সহ গোটা শহর। কিন্তু যদি এই উৎসবের আনন্দ উত্তেজনাই হয়ে ওঠে মৃত্যুর কারণ? ঠিক এমন কিছুরই সাক্ষী হলো ২০২৫।

নতুন বছরের এই উল্লাস, এইভাবে কারও জীবনে দুঃস্বপ্ন নামিয়ে আনবে সেটা হয়তো ভাবতেও পারেননি অভিনেত্রী। অতিরিক্ত বাজির শব্দে সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলেন না বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী। এই অত্যধিক শব্দ কেড়ে নিলো তার সন্তানের প্রাণ।

অভিনেত্রীর নাম বৃষ্টি রায়। তার মায়ের মৃত্যুর পর ওই ছোট্ট প্রাণটাকে আঁকড়েই নিজের জীবনটা ভালোভাবে বাঁচার চেষ্টা করছিলেন অভিনেত্রী। কিন্তু ‘নিউ ইয়ার’ইভে বাজি ফাটিয়ে সকলের আনন্দ কেড়ে নিল অভিনেত্রীর বেঁচে থাকার রসদ। বছরের প্রথম দিনের সকালে লাইভে এসে কাঁদতে কাঁদতে এসে বললেন অভিনেত্রী।

ডোডোই ছিল তাঁর জীবন। সানকুনু এক ধরনের তোতা পাখি। তাকে নিয়েই সময় কেটে যেত তাঁর। ৩১ ডিসেম্বর মধ্যরাতে অতিরিক্ত বাজির শব্দে হার্ট অ্যাটাক করে তার।মারা যায় সে। হারিয়ে যায় অভিনেত্রীর নতুন বছরের সমস্ত উচ্ছ্বাস সমস্ত আনন্দ।

আরও পড়ুনঃ ‘আমি তো প্রথমে দাদা ডাকতাম!’, বোন থেকে বউ! কিভাবে হলো প্রেমের সূত্রপাত?

কাঁদতে কাঁদতে বললেন, “আমার বাচ্চাটা হার্টফেল করে চলে গেল। মানুষের বাচ্চা নয়তো তাই অভিযোগ জানাতে পারব না। কিন্তু বিশ্বাস করুন কারও আনন্দে আমার আপত্তি নেই। কিন্ত এই প্রাণীগুলোর কথা ভাবুন। সহ্য করতে পারল না আমার বাচ্চাটা। বেশি বয়স ছিল না ওর। গুগল বলছে সানকুনুরা ২৫-৩০ বছর বয়স পর্যন্ত বাঁচে। কিন্তু এত বাজির শব্দ সহ্য করতে পারল না।”

Back to top button