১২ দিন টানা হাসপাতালে লড়াই করে মারা গেলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী, দুঃখের সুর দর্শক মহলে

একটু একটু করে শূন্য হয়ে যাচ্ছে বাংলার বিনোদন (Bengali Entertainment) দুনিয়া। শোনা যাচ্ছে একের পর এক দুঃসংবাদ। আরো একবার অভিনয় জগতে ঘটে গেল নক্ষত্র পতন। সময়ের আগেই এই বিনোদন জগত তথা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন অনেকেই। আর এইবার গোটা অভিনয় জগতকে অপূর্ণ রেখে পরলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
দীর্ঘদিন ধরেই অসুস্থতার সাথে যুদ্ধ করছিলেন শিল্পী। প্রায় ১২ দিন তিনি মৃত্যুর সঙ্গে তার এই লড়াই জারি রেখেছিলেন। চেষ্টা চালিয়ে গিয়েছিলেন আবার ফিরে আসার। কিন্তু এইবার আর তার ফিরে আসা হলো না। ইহলোকের সমস্ত টান অমান্য করে চলে যেতেই হল এই বহুমুখী প্রতিভা সম্পন্ন শিল্পীকে। তার এই অকাল মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না বাংলার শিল্প জগৎ তোরা অনুরাগীরা।
তিনি ছিলেন বহুমুখী অর্থাৎ একাধিক প্রতিভার অধিকারিনী। কেবল এক জায়গায় থেমে থাকা তার স্বভাব ছিল না। তাই থিয়েটার কর্মী বা অভিনেত্রী হিসেবে নয়, তাঁর রেডিয়োতে করা কিছু কাজও বহু মানুষের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছে। দূরদর্শনে তাঁর কণ্ঠ আজও সমান ভাবেই প্রশংসিত হয়ে চলেছে। থিয়েটারের মঞ্চে যেমন তার দাপট ছিল, তেমনই আবার দেশ-দুনিয়ার প্রতিটি মুহূর্তের খবর প্রতিটি মানুষের কাছে তুলে ধরেছিলেন তিনি।
একটা সময় সংবাদ পাঠের মধ্যে দিয়েও দর্শকদের কাছে নিজেকে মেলে ধরেছিলেন এই শিল্পী। অর্থাৎ একইসঙ্গে সংবাদ পাঠিকা, থিয়েটার কর্মী, অভিনেত্রী এই মহুমুখি রূপে তাকে পেয়েছেন ভক্তরা। প্রয়াত জনপ্রিয় থিয়েটারকর্মী, অভিনেত্রী ও দূরদর্শনের প্রাক্তন সংবাদ পাঠিকা আভেরী চৌরে (Averee Chaurey)। নিঃসন্দেহে তাঁর মৃত্যু ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি।

তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসক মন্ডলী। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শারীরিক অবস্থার অবনতি ঘটেই চলেছিল তার। অবশেষে সোমবার প্রয়াত হন এই মহীয়সী শিল্পী। একটা সময় তিনি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে নজর কেড়েছিলেন হাজার হাজার মানুষের। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-বিদীপ্তা চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা নেট দুনিয়া।

