মাত্র কয়েক মাসেই শেষ সাহেবের চিঠি! বর্তমানে হাতে নেই তেমন কাজ, তবু বিলাসবহুল জীবনযাপন! বিদেশে গিয়ে একাধিক ছবি পোস্ট করতেই নেটিজেনদের আক্রমণের শিকার দেবচন্দ্রিমা

হাতে এখন সিরিয়ালের কাজ নেই তাই সুযোগ পেয়েই সমুদ্রে পাড়ি দিলেন দেবচন্দ্রিমা। তার ওপর তাঁর জন্মদিন বলে কথা, সেটা তো বিশেষ হতেই হবে। বলা চলে অভিনেত্রী মনামীর পথ অনুসরণ করেই দেবচন্দ্রিমা তাঁর জন্মদিন শহরের বাইরে উদযাপনের জন্য বেরিয়ে পড়লেন। বুধবার সকালে অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন তা দেখে নেটিজেনদের মনে ঝড় উঠেছে।
টেলিপাড়ার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। সিরিয়ালের দৌলতে অভিনেত্রী যথেষ্ট পরিচিতি পেয়েছে। এমনিতেই বিভিন্ন সময় নিজের ফটোশ্যুটের ছবি দিয়ে থাকেন দেবচন্দ্রিমা। কিন্তু অভিনেত্রীর নতুন এই ছবি দেখে ঘুম উড়েছে নেটনাগরিকদের। সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনেত্রী সকলের মন জয় করেছিলেন। এখন কোনও ধারাবাহিকে তাঁকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণভাবে সক্রিয়।
View this post on Instagram
যেখানে দেখা যাচ্ছে নীল সমুদ্র ও সবুজে ঘেরা পাহাড়। সব মিলিয়ে এক স্বপ্নের মতো লাগছে অভিনেত্রীকে। এর আগেও অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছিলেন ওই একই লোকেশন থেকে, যেখানে তিনি বোট চালাচ্ছেন। সেই ভিডিওর পোস্টে তিনি বুঝিয়ে দিয়েছেন যে একাই ঘুরতে বেরিয়ে পড়েছেন তিনি। প্রসঙ্গত, ঘুরতে যেতে খুবই ভালোবাসেন অভিনেত্রী। সময় পেলেই তিনি বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে।
View this post on Instagram
তার বোট চালানোর ভিডিওটি দেখে সমালোচনায় সড়ক হয়েছেন সমালোচকরা। তোদের মেন দাবি হাতে যখন কোন কাজ নেই তখন এত বিলাসবহুল জীবন যাপন কিভাবে মেন্টেন করছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা? শুধু তাই নয় দেশের বাইরে ঘুরতে যাওয়া অনেক বেশি খরচা সাপেক্ষ কে দিচ্ছে তার এতো খরচ। একপ্রকার হিসেব
চাইছেন সমালোচকরা।
View this post on Instagram
এই প্রসঙ্গেই এক নেটিজেন তার ছবির নিচে মন্তব্য করেছেন – অনেক টাকা হয়ে গেছে অভিনেত্রীর। কিন্তু এখন তো তার কোনও ধারাবাহিক চলছে না অর্থাৎ কোন কাজ নেই তার হাতে। তাহলে এত টাকা কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না।’ তার এই মন্তব্যে অভিনেত্রী দেবচন্দ্রিমা এখনও অব্দি কোন প্রতিক্রিয়া দেখাননি। তবে কি অভিনেত্রী কোন নতুন সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেলেন? দর্শকরা অপেক্ষা করে আছে কবে অভিনেত্রী এর জবাব দেবেন।

