মুখের উপর ‘না’! মাত্র ১৭ বছর বয়সেই বিরাট সিদ্ধান্ত নিয়েছিলেন শুভশ্রী!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film industry) জনপ্রিয়, সুন্দরী, ট্যালেন্টেড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) নাম। দীর্ঘ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে অভিনেত্রী। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ক্যারিয়ারের শুরুর দিকে কমার্শিয়াল ছবিতেই বেশিরভাগ অভিনয় করতে দেখা যেত অভিনেত্রীকে। তবে যতদিন গেয়েছে চরিত্র বাছাই করতে দেখা গিয়েছে। বিভিন্ন ধরনের চরিত্রে এখন তাকে আমরা দেখতে পাই। কখনো ধর্মযুদ্ধের মতো ছবিতে, আবার কখনো ইন্দুবালা ভাতের হোটেল এর মতন ছবিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে আবার কখনো সন্তানের মত ছবিতে আইনজীবীর চরিত্রে ধরা দিয়েছে অভিনেত্রী।
মাত্র ১৭ বছর বয়সে বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। বর্ধমানের মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসা শুভশ্রী আজ টলিউড কাঁপাচ্ছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। শুভশ্রী বাংলা নয় উড়িয়া ছবির হাত ধরে অভিনয় জগতে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। এরপরে বর্ধমান থেকে অভিনেত্রী আসেন কলকাতা শহরে। ওড়িয়ার ছবিতে কাজ করেই তিনি নিজের ডেবিউ করেন।

তার অভিনীত প্রথম বাংলা ছবি পিতৃভূমি। এরপর চ্যালেঞ্জ , খোকাবাবু , খোকা 420 , রোমিও , পরান জয় জালিয়া রে এর মতন ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও আরও অন্যান্য ছবিও দেখেছেন দর্শক।
শেষ কয়েক বছর ধরে শুভশ্রীকে একেবারে অন্য ঘরানার ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে। যেমন পরিণীতা, ধর্মযুদ্ধ, ইন্দুবালা ভাতের হোটেল, বাবলি ইত্যাদি অনেক ছবি একেবারে ভিন্ন চরিত্রে দেখা দিয়েছে শুভশ্রী। তবে কোনওদিন এ কথা ভেবে দেখেননি কীভাবে সাধারণ পরিবার থেকে এসে এই জগতের সঙ্গে মানিয়ে নিতে পারবেন।
আরও পড়ুনঃ ‘শাশুড়িমা আমাকে ভয় পায়’- বিয়ের এক বছর হতে না হতেই শাশুড়িকে হাতের মুঠোয় নিলেন সোহিনী সরকার!
তাই শুরুর দিকে কোনও চরিত্রের প্রস্তাব পেলে তা কখনোই ফিরিয়ে দিতে বা গ্রহণ করতে সময় লাগেনি। কেরিয়ারের শুরুতে যেই কাজ হাতে পেতেন তাতেই কাজ করবেন এ মানসিকতা ছিল না শুভশ্রীর। তিনি জানিয়েছিলেন মাত্র ১৭ বছর বয়সে এক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন। অন্য কোনও কারণ ছিল না, তবে যে চরিত্র প্রস্তাব তিনি পেয়েছিলেন তিনি জানতেন তিনি তেমন কিছু করতে আসেননি।

