‘আমি এমন কাজ কোনদিনও করব না যাতে দর্শক আমার দিকে আঙ্গুল তোলে!’- কোন প্রসঙ্গে এমন বক্তব্য রাখলেন মেয়েবেলার ডোডো? বিস্ফোরক অর্পণ ঘোষাল!

যারা নিয়মিত বাংলা ধারাবাহিক (Bengali Serial) দেখেন তারা প্রত্যেকেই অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) কে চিনবেন। স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলাতে (Meyebela) ডোডো র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। মূলত ওই ধারাবাহিকের হাত ধরেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা। রীতিমতন বং ক্রাশে পরিণত হয়েছিল অর্পণ।

তবে বহুদিন হল অভিনেতাকে দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। কবে আবার তাকে নতুন ধারাবাহিকে দেখা যাবে সেই অপেক্ষায় রয়েছে তার ভক্তরা সকলেই। আবার নতুন রূপে নতুন ধারাবাহিকের অর্পণকে ধারাবাহিক জগতে দেখতে চাইছে সকলে। তবে অভিনেতা যে কটি ধারাবাহিকে এখনো পর্যন্ত অভিনয় করেছেন সেই সব কটি দর্শকমহলে মোটামুটি জনপ্রিয় হচ্ছিল। তবে মেয়েবেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল জনপ্রিয়তার কারণে।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা, ওয়েব সিরিজও করেন অর্পণ। খুব শীঘ্রই তার নতুন কাজ আসতে চলেছে। সেই নিয়ে এখন প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা। তার মাঝেই সাক্ষাৎকার ধরা দিয়েছেন অভিনেতা। নানান কথার মাধ্যমে তিনি নিজের প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন তবে হঠাৎ করে কেন এমন কথা বললেন অভিনেতা সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, তিনি জীবনে চলার পথে যে কোন সিদ্ধান্ত কি ভেবেচিন্তে নেন নাকি জীবন যেদিকে যাচ্ছে সেই স্রোতে তিনি বয়ে চলেন। এই উত্তরে অর্পণ জানান, ‘আমি সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। কারণ আমি মনে করি আমাকে দর্শকেরা ভালোবাসা দিয়েছে তারা যেন আমার দিকে কোনদিন আঙ্গুল তুলতে না পারে। তাদের যেন কখনো এটা না মনে হয় ভুল মানুষকে তারা ভালোবেসেছে, পছন্দ করেছে। তাই আমি এমন কোন কাজ করি না যাতে কেউ আমার দিকে আঙুল তোলে।’

আরও পড়ুনঃ ‘বাই দা ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি’- রাতারাতি ভাইরাল নাকি বদনাম ঋজু বিশ্বাস? একাধিক মেয়ের নম্বর চেয়ে বিপাকে অভিনেতা! ঋজু বিশ্বাসকে নিয়ে ঠাট্টা এবং কটাক্ষে মত্ত গোটা টলিপাড়া!

তবে কি অভিনেতা এই কথা কি কারোর দিকে ইঙ্গিত করে বললেন? যদিও অভিনেতা নিজের কথাটাই বলেছেন কারো নাম উল্লেখ করেননি, তাই জন্য কাউকে ইঙ্গিত করে বলেছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট নয়। এদিকে দর্শক অপেক্ষা করছে কবে আবার অর্পণকে ছোটপর্দায় দেখতে পাবে তার জন্য। দেখা যাক দর্শকদের মনের ইচ্ছে কবে পূরণ হয়।

Back to top button