“লেডি শব্দটি বাতিল করা উচিত…”- লেডি বলাতেই আপত্তি! শুভশ্রী লেডি সুপারস্টার কেন? প্রশ্ন তুললেন অরিত্র!

টলিউডে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘লেডি সুপারস্টার’ তকমা দিয়ে ডাকা হচ্ছে। কিন্তু এই তকমা নিয়েই আপত্তি তুললেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। তাঁর মতে, “লেডি” শব্দটি ব্যবহার করা আসলে নারী শিল্পীদের ছোট করে দেখা।
অরিত্র একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, দেব, জিৎ বা প্রসেনজিৎকে যখন স্টার বা সুপারস্টার বলা হয়, তখন তো তাঁদের আগে “জেন্টস” শব্দটি বসানো হয় না। তাহলে শুভশ্রীর ক্ষেত্রে কেন আলাদা করে “লেডি” ট্যাগ যোগ করা হচ্ছে? এর অর্থ কি এই যে স্টার হওয়ার অধিকার কেবল পুরুষদের জন্য? মহিলাদের ক্ষেত্রে যেন আলাদা কোনও শর্ত প্রযোজ্য?
অভিনেতার মতে, শুভশ্রী ইতিমধ্যেই নিজের অভিনয় ও সাফল্যের জোরে সুপারস্টারের আসন দখল করেছেন। তাঁর বিপুল ফ্যান ফলোয়িং রয়েছে। ছবির পোস্টারে তাঁর মুখ দেখেই টিকিট বিক্রি হয়, ওটিটিতে দর্শক টানেন। সাম্প্রতিক ছবিগুলিতে তিনি নায়ককেন্দ্রিক ভাবনার বাইরে বেরিয়ে শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন। এমন অবস্থায় তাঁকে আলাদা করে “লেডি সুপারস্টার” বলা আসলে অযৌক্তিক, বরং অবমূল্যায়ন।
অরিত্র লিখেছেন, “শুভশ্রী লেডি বলে নয়, নিজের কাজের কারণে সুপারস্টার। লেডি-টেডি এসব ট্যাগ দেওয়া বন্ধ করা হোক।”
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়ক দেবও শুভশ্রীকে সরাসরি “সুপারস্টার” বলেছেন, কিন্তু “লেডি” শব্দটি ব্যবহার করেননি। দেব-শুভশ্রী-অরিত্র একসঙ্গে কাজ করেছিলেন পরাণ যায় জ্বলিয়া রে ছবিতে, তখন অরিত্র ছিলেন শিশু শিল্পী। এবার আবার শুভশ্রী ও অরিত্র একসঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন, যা মুক্তি পাবে শীঘ্রই।
‘আমাকে মা’রধর করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে…’- ভয়ংকর অভিজ্ঞতার শিকার ইমন চক্রবর্তী! বিয়ের এতদিন পর হঠাৎ বিস্ফোরক দাবি গায়িকার!
অরিত্রর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে টলিপাড়ায়। অনেকেই তাঁর সঙ্গে একমত যে, শিল্পীর পরিচয় তাঁর কাজ, লিঙ্গ নয়।

