অরিজিৎ সিং-এর কন্ঠে ‘বীরভূমের বিটি লো’! আবেগে ভাসলেন শিলাজিৎ! ‘জিয়াগঞ্জের ব্যাটা বীরভূমের ব্যাটার গান গাইছে দেখলে অনেক…’ কৃতজ্ঞতায় ভরালেন গায়ক!

জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং (Arijit Singh) মঞ্চে গিটার হাতে যখন গাইলেন জনপ্রিয় গান ‘বীরভূমের বিটি লো’, তখন সেই মুহূর্তে আবেগ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। গানটি আসলে গায়ক ও সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)-এর সৃষ্টি। অরিজিতের পুরোনো এক লাইভ পারফরম্যান্সের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সেটিই পৌঁছে যায় শিলাজিতের নজরে।
ভিডিওটি দেখে নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেটি শেয়ার করেন শিলাজিত। সেখানে তিনি লেখেন, তাঁর গান এভাবে সম্মান পেলে অন্য অপমান তেমন গুরুত্ব পায় না। জিয়াগঞ্জের ছেলের কণ্ঠে বীরভূমের গান শুনে তাঁর অনেক কষ্টই যেন মুছে গেছে। অরিজিতের গলায় নিজের সৃষ্টি শুনে তিনি স্পষ্টই আবেগাপ্লুত হয়ে পড়েন।
শিলাজিতের এই মন্তব্যের পেছনে রয়েছে একটি সাম্প্রতিক ঘটনা। কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে পুলিশের সঙ্গে তাঁর তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা আঘাত পেয়েছিলেন বলে জানা যায়।
শুক্রবার রাতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একটি অনুষ্ঠানে গান করছিলেন শিলাজিত। অভিযোগ, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় এবং সেই সময় পুলিশের আচরণে তিনি অপমানিত বোধ করেন। মঞ্চেই মাইক হাতে নিয়ে তিনি সেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, যার ভিডিওও পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ অদ্বিতীয়াকে নিয়ে গোরার নতুন সংসার! ‘ওই রূপ আর থাকবে না…’ রাগে, হিং’সায় দিতির মুখ পু’ড়িয়ে দেবে কুন্তলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব
এই ঘটনার মাঝেই অরিজিতের গাওয়া গান যেন শিল্পীর মনকে কিছুটা শান্তি দিয়েছে। শুধু ধন্যবাদ জানিয়েই থামেননি শিলাজিত, বার্তার শেষে তিনি অরিজিতকে উদ্দেশ্য করে লিখেছেন খুব শিগগিরই দেখা হবে। দুই প্রজন্মের এই দুই শিল্পীর সম্ভাব্য সাক্ষাৎ বা একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

