‘বর্তমানে একাধিক সম্পর্ক, স’মকামিতা এগুলো জলভাত হয়ে গেছে!’ বর্তমান সমাজের পরিবর্তন নিয়ে মুখ খুললেন অপর্ণা সেন!

বর্তমান সময়ে বিচ্ছেদ, ছাড়াছাড়ি এই বিষয়গুলো যেন একেবারে জলভাত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কারো না কারো বিচ্ছেদ হচ্ছে। প্রায় দিনই বিচ্ছেদের খবর আমরা জানতে পারছি। তাই এখন এই খবর আর কাউকেই বেশি ভাবায় না। তবে এমন অনেক জুটি রয়েছে যাদের বিচ্ছেদ আমাদের ভাবনাকে নাড়িয়ে দেয়।

বর্তমানে সেলিব্রিটিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, সম্পর্কে ফাটল, দ্বিতীয় বিয়ে এই বিষয়গুলো ভীষণই সাধারণ হয়ে গিয়েছে। অসংখ্য সেলিব্রিটি একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। যেকোনো সেলিব্রেটির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। এ আর নতুন কিছুই নয়। অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়কদের জীবনে কি হচ্ছে, তারা ব্যক্তিগত জীবনে কার সঙ্গে সম্পর্ক রয়েছেন, কবে বিয়ে করছেন এই প্রশ্নগুলো হামেশাই নেটিজেনদের মনে ভিড় করে। নিজেদের পছন্দের সেলিব্রেটির ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা খোঁজখবর নিতে ভীষণই আগ্রহী থাকেন।

এবারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী অপর্ণা সেন। শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় গড়ে তোলেনি অপর্ণা সেন। একজন সফল পরিচালক হিসেবেও নিজের নাম ছড়িয়ে দিয়েছেন বাংলার বুকে। ৩৬ চৌরঙ্গী লেন ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার ছবির জন্যও জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। এছাড়াও অপর্ণা সেন পরিচালিত ছবি গুলির মধ্যে অন্যতম হলো জাপানিজ ওয়াইফ, ইতি মৃণালিনী, গয়নার বাক্স। অপর্ণা সেন পরিচালিত শেষ ছবি ছিল দ্য রেপিস্ট।

অভিনেত্রীর ছবি পরমা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এখন আর পরমার মতন ছবি বানানো সম্ভব না। বর্তমানে একটা সম্পর্কে থাকাকালীন আরও দুটো সম্পর্ক রাখা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কাকে নিয়ে পরমা বানাবো? কারণ পরমার সময় সমাজ যেমনটা ছিল আজ তো সেটা নেই। এখন দু তিনটে সম্পর্ক জলভাত। সম যৌনতার মানুষের সাথে সম্পর্ক খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সমাজ এতটাই পাল্টে গিয়েছে যে পরমা বানানোর প্রশ্নই ওঠে না।’

আরও পড়ুনঃ ‘প্রচণ্ড ম’দ খেতো আর যেখানে সেখানে চ’ড় মেরে দিত…নয় বছর সহ্য করেছি’- নিজের জীবন নিয়ে অকপটে অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র!

অভিনেত্রী পরিচালকের কথার সাথে অনেকেই সহমত। সত্যি বর্তমানে কত পরিবর্তন এসেছে আমাদের সমাজে। কত নতুন নতুন পরিবর্তন যা আমরা কল্পনাও করতে পারিনি।

Back to top button