‘আমার ডিফেকটিভ ফেস!’- মেকাপের আড়ালে অভিনেত্রীর মুখের দুই দিক দুই রকম! অকপটে সে কথা স্বীকার করলেন অপরাজিতা আঢ্য!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা রুপোলি পর্দা সব জায়গাতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। হাসিখুশি, খোলা মনের মানুষ অপরাজিতা নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন। বিভিন্ন সময় তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। একই ধরনের চরিত্রে অভিনয় করতে কখনোই তাকে দেখা যায়নি। যার কারণে তিনি দর্শকদের কাছে আরো বেশি করে জনপ্রিয়। কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি।

Aparajita Auddy, Tollywood, Actress, Indian Actress, Film industry, অপরাজিতা আঢ্য, টলিউড, অভিনেত্রী, ভারতীয় অভিনেত্রী, ফিল্ম ইন্ডাস্ট্রি

কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি। সম্প্রতি অভিনেত্রীর অভিনীত ছবি ৫ নং স্বপ্নময় লেন বক্স অফিস চলছে। মানসী সিনহা পরিচালিত এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বেশ কিছু কথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রীকে।

সাক্ষাৎকার অভিনেত্রী নিজের সম্পর্কে বিস্ফোরক এক তথ্য জানালেন। যা শুনে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অপরাজিতার কথায়, ‘আমার ডিফেকটিভ ফেস। আমার ফেসের দু দিক দু’রকম। আমার একটা চোখ ছোট একটা চোখ বড়। আমার ফেসের দু দিক দু’রকমের লাগে। তাই জন্য আমি মেকআপ কখনো অন্যকে করতে দিই না। নিজের মেকআপ আমি সবসময় নিজেই করি। কারণ আমি জানি আমার মুখটা আমি ঠিক করতে পারব। আর আমি কখনো নিজের খুঁত গুলো লুকিয়ে রাখতে পছন্দ করি না।’

আরও পড়ুনঃ ‘আমার সিক্স প্যাক আপনার ফ্যামিলি প্যাক…’- চেহারা থেকে খাওয়া-দাওয়া, সব নিয়েই খোঁটা! অনিল কাপুরের অপমানে কি প্রতিক্রিয়া শাশ্বত চ্যাটার্জির?

অভিনেত্রীর মুখে এই কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। যদিও নেটিজেনদের অনেকেই অভিনেত্রীকে সমর্থন করেছেন। কেউ বলেছেন, ‘তুমি খুব সুন্দর।’ আবার একজন বলেছেন, ‘এই জিনিসটা আমার ক্ষেত্রেও, আমার তো নিজের কিছুই ভালো লাগে না সব সময় কিছু না কিছু কমতি লাগেই।’ অন্যজনের দাবি, ‘পৃথিবীর বেশীর ভাগ লোকেরই তাই।’

Back to top button