নতুন ছন্দে সেই পুরনো বন্ধুত্ব, দুষ্টু মিষ্টি খুনসুটি! মা’রপিট করতে করতেই শুটিং করছে ঋত্বিকের অন্বেষা!

বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় যোগ হয়েছে আরো একটি নতুন বাংলা ধারাবাহিক। যে ধারাবাহিকে দর্শক আবার তাদের পুরনো পছন্দের জুটিকে নতুনভাবে দেখতে পাচ্ছে। কথা বলা হচ্ছে জি বাংলার (Zee Bangla) সদ্য শুরু হওয়া ধারাবাহিক আনন্দীকে (Anondi) নিয়ে। এই ধারাবাহিকে আমরা টেলিভিশনের পর্দার একসময়ের জনপ্রিয় জুটি অন্বেষা ঋত্বিককে নতুন ভাবে দেখতে পাচ্ছি। এর আগেও তাদের একটি ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

জি বাংলার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে তাদের জুটিকে অনেক ভালোবাসা দিয়েছিলেন দর্শক। ওই ধারাবাহিকে উর্মি টুকাইয়ের জুটি দর্শকদের মাতিয়ে রেখেছিল। আর আনন্দী ধারাবাহিকেও তাদের জুটি আনন্দী আদিদেবকেও ঠিক ততটাই ভালোবাসা দিচ্ছেন দর্শক। কি পথ যদি না শেষ হয় ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন দুজনে। প্রথমবার জুটি বেধে যে এত ভালোবাসা পেয়েছিলেন। ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের এই জুটিকে আবারো পর্দায় দেখার জন্য। এত তাড়াতাড়ি যে সকলের মনস্কামনা পূরণ হবে সেটা ভাবতে পারেনি কেউ।

এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক চলাকালীন বিভিন্ন সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অন্বেষা ঋত্বিক। সেখানে তাদের অফ স্ক্রিন বন্ধুত্বের কেমিস্ট্রি ধরা পড়েছিল। তাদের মধ্যে যে কথাটা ভালো বন্ধুত্ব সেটা দেখেছিলেন দর্শক। তবে অনেকেরই ধারণা ধারাবাহিক শেষ সবার সাথে সাথে ধারাবাহিকের কলা কুশলীদের মধ্যে বন্ধুত্ব হারিয়ে যায়। কিন্তু অন্বেষা ঋত্বিকের মধ্যে সেই বন্ধুত্ব কিন্তু আজও অটুট রয়েছে।

খুনসুঁটি মজা হাসি ঠাট্টায় শুটিং করছে ঋত্বিক-অন্বেষা

আনন্দী ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে আবারো নতুন করে দুজনকে একসঙ্গে সাক্ষাৎকারে দেখা গিয়েছে। সেই সাক্ষাৎকারেই উঠে এসেছে তাদের বন্ধুত্বের ঝলক। আগেও যেমন হাসি, ঠাট্টা খুনসুঁটির মাধ্যমে তারা কাজ করতো বর্তমানে ঠিক সেই সম্পর্কটাই আছে। কাজের সময় কিন্তু দুজনে ভীষণ সিরিয়াস। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরে দুজনেই আবার একসঙ্গে বসে হাসি ঠাট্টা মজা করতে ভালোবাসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দুজনেই জানিয়েছে তারা দুজনে যখন একসঙ্গে থাকে তখন তাদের মধ্যে নানান বেশি আলোচনা হয়। তারা একটা কথা নিয়ে অনেক রকম ভাবে আলোচনা করতে পারে। এমনকি এই যদি না শেষ হয় ধারাবাহিকের পর ঋত্বিক এবং অন্বেষা দুজনেই অনেক পরিবর্তন লক্ষ্য করেছে দুজনের মধ্যে। যেমন ঋত্বিক আগে থেকে অনেক ভালো গাড়ি চালাতে শিখে গেছে। আর ঋত্বিক জানিয়েছে অন্বেষা আগের তুলনায় অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে। এভাবেই হাসি মজা খুনসুটির মাধ্যমে তাদের শুটিং ফ্লোরে সময় কাটে।

আরও পড়ুন: মা কালীর সামনে খুলে গেল রুদ্রর মুখোশ! সামনে এল মাধবীর আসল পরিচয়! প্রকাশ্যে ধামাকাদার প্রোমো

অন্বেষা জানিয়েছে ‘ঋত্বিকদা আর আমি একসাথে থাকলে প্রচুর গল্প করি। কিন্তু সেটা কাজ বাদ দিয়ে নয়, তবে এখন আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এখন আমরা দুজনেই অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছি এবং কাজ শুরুর সময় আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করত এখন সেটা অনেকটা কমে গিয়েছে। কিন্তু আবার একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।’

Back to top button