“মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ব করব না ঘৃণা বুঝতে পারছি না!”- অকপটে অঙ্কুশ হাজরা

সোশ্যাল মিডিয়ায় (social media) বেশ এক্টিভ থাকেন অভিনেতা অঙ্কুশ হাজরা( Ankush Hazra) । নিজের জীবনের খুঁটিনাটি পোস্ট করতে থাকেন সব সময়। বর্তমান সময়ে আরজি কর হাসপাতালের ঘটনায় ( R G Kar Hospital incident) উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। চলছে, বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলন। এখন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কাঁপছে কলকাতা। অনেক সেলিব্রেটিরাও এই প্রতিবাদ আন্দোলনে মিশে গেছেন সাধারণ মানুষের সাথে। কখনো মিছিলে মিশে গিয়ে বা কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন সেলিব্রেটিরা। তারমধ্যে একজন টলিউডের নায়ক অঙ্কুশ হাজরা। আর জি কর হাসপাতালের ভয়াবহ কান্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছেন তিনি।

এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রাই এর নারকো টেস্টের আবেদন যখন খারিজ করে দেয় আদালত তিনি সমাজ মাধ্যমের পোস্টে লেখেন লেখেন, ” একটি মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য অনুমতি লাগুক বা না লাগুক। তবে একজন ধৃত আসামীর উপর নারকো টেস্ট করাতে গেলে তার অনুমতি থাকাটা জরুরী। বাহ রে আমাদের আইন!”। আবার কখনও তিলোত্তমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট করে লিখেছেন, ” আর ভালো লাগছে না, মানুষ হিসাবে জন্ম নিয়ে গর্ব বোধ করব নাকি ঘৃণা বুঝতে পারছি না। মেয়েটির বাবা-মা বলেছেন, ওনারা একটা মেয়ে হারিয়েছেন, কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে পেয়েছেন। এই ভাবনাটি যেন ভেঙে চুরমার না হয়ে যায়।’

আবার কখনও নিজের বক্তব্য তুলে ধরে লিখেছেন, ‘আশা করব, সমাজ এমন জায়গায় না চলে যায় যে একসময় মানুষ হয়ে জন্মাতে ঘৃণা বোধ হোক। দ্রুত বিচারের আশা করলাম। মনে রাখবেন, যেকোনও মানুষ নিজেকে তখনই শক্তিশালী মনে করেন, যখন সামনের মানুষ দুর্বল হয়ে পড়ে। তাই আর দুর্বল হব না আমরা। লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিচারের জন্য লড়তে জানে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানে। তাদের থেকে থেকে বেশী শক্তিশালী, প্রভাবশালী যে কেউ হয় না, তা দেখানোর সময় এসেছে। অনেক হয়েছে আর না। কিছু অসুস্থ মানুষদের এই সমাজ থেকে সরিয়ে, মেয়েদের জন্য সুস্থ সমাজ তৈরি করতে হবে”।

নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও ইন্দ্রিলার সাথে কাটানো মুহূর্তের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় অঙ্কুশ হাজরাকে। সেইসব পোস্টের খুনসুটির মধ্যে ধরা পড়ে তাদের মধ্যেকার ভালোবাসা। তবে সম্প্রতি অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি দেখে চিন্তিত হয়ে পড়েছেন তার অনুরাগীরা। কি এমন ছবি পোস্ট করলেন অঙ্কুশ?

আরও পড়ুন: দর্শকদের জন্য বিরাট বড় খবর, ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন মিঠায়ের ‘উচ্ছে বাবু’

ছবিতে দেখা যাচ্ছে অঙ্কুশ শুয়ে আছেন বিছানায়। চোখে মুখে ক্লান্তির সাথে অসুস্থতার ছাপ। হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন অঙ্কুশ। একথা নিজেই জানালেন। ছবির সাথে তিনি লিখেছেন, ” আমার রবিবারটা এ ভাবেই কাটল। গলায়, মাথায় ব্যথা, বুকে যন্ত্রণা আর জ্বর”। আসলে এই সময়ে আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর সর্দিতে ভুগছেন অনেকেই। তেমনটাই হয়েছে অভিনেতা অঙ্কুশেরও। তবে জানা গেছে সোমবার অনেকটাই সুস্থ আছেন আগের থেকে।

Back to top button