দর্শকদের জন্য বিরাট বড় খবর, ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন মিঠায়ের ‘উচ্ছে বাবু’

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এবং হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন আদৃত রায় (Adrit Roy)। মিঠাই ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেলেও তার বেশ কয়েকবছর আগেও থেকেই অভিনয় জগতে পা রেখেছিলেন। বেশকিছু ছবিতে কাজও করেছেন ইতিমধ্যেই। তবে বেশ কয়েকমাস কেটে গিয়েছে অভিনেতাকে ছোটো পর্দায় ভীষণ মিস করছেন দর্শকেরা।
হঠাৎ ছোট পর্দায় কেনো কামব্যাক?
আদৃত বর্তমানে বড়পর্দায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আদৃত তার আগামী ছবি ‘পাগল প্রেমী’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। শোনা গিয়েছিল এই বছরই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। কিন্তু নায়কের অপেশাদারিত্বের জেরে বেজায় চটেছেন প্রযোজক। তাই নিয়েই শুরু ঝামেলা। শোনা যাচ্ছে টলিপাড়ায় চর্চা তাঁর নামী প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর জটিলতা সৃষ্টি হয়েছে। তাই এই ছবি চলতি বছরে মুক্তি পাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শোনা যাচ্ছে ছবির শ্যুটিং প্রায় শেষ। একটি গান ও হাতেগোনা কয়েকটা দৃশ্য শুটিং বাকি রয়েছে। সেই কারণেই আটকে রয়েছে বাকি কাজ।
সম্প্রতি মিঠাই ধারাবাহিকের দিদিয়া কৌশাম্বি চক্রবর্তীকে বিয়ে করেছেন আদৃত। মিঠাই ধারাবাহিকের শুটিং সেটেই হয়েছিল তাদের আলাপ। তারপর সেখান থেকে প্রেম আর চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। বর্তমানে সুখের সংসার গড়ে তুলেছেন দুজনে। বর্তমানে কৌশাম্বিকে দেখা যাচ্ছে জি বাংলার ফুলকি ধারাবাহিকে অভিনয় করতে। তবে আদৃত কবে ফিরছেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
শোনা যাচ্ছে বড় পর্দায় বড়সড় ঝামেলায় জড়িয়ে পড়েছেন অভিনেতা। আর এই ঝামেলার কারণেই নাকি এবার ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা আদৃত রায়। সূত্রের খবর অনুযায়ী জি বাংলার পর্দাতেই আবার ফিরতে দেখা যাবে তাকে। যদিও কবে, কোন ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করছেন সেটা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
আরও পড়ুন: সবার সামনে এক চ’ড়ে সুইটির গাল লাল করে দিল পর্ণা! এবার পালা অয়ন মৌমিতার
দর্শকদের অত্যন্ত প্রিয় অভিনেতা আদৃতের কামব্যাকের কথা শুনে তো দর্শক ব্যাপক খুশি। মিঠাই ধারাবাহিকের হাত ধরে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছিলেন আদৃত। এমনকি বাংলার ক্রাশ হয়ে উঠেছিলেন একটা সময়। তাই দর্শকদের কাছে আদৃতের ছোট পর্দায় ফিরে আসা বিরাট বড় সুখবর। এবার শুধু অপেক্ষা করার পালা।

