বেআইনি সংস্থা থেকে নিয়েছেন টাকা! মিমির পর এবার ইডির নিশানায় অঙ্কুশ! সমস্ত নথি নিয়ে ইডির দফতরে হাজির অভিনেতা!

বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে রয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রীকে তলব করেছে ইডি। ইডির দফতরে হাজরা দিতে ডাকা হয়েছে মিমির পর অঙ্কুশকে। বেটিং কেলেঙ্কারির জন্য মিমির আগে অঙ্কুশকেই সংস্থার তরফ থেকে সমন পাঠানো হয়েছিল।
এই বিষয়ে অঙ্কুশের সাথে কথা বলতে চাইলে অভিনেতা ফোন ধরেনি। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতার প্রেমিকা ঐন্দ্রিলা বলেছেন “এখনই বিষয়টি নিয়ে আমরা কোনও কথা বলতে চাইছি না। আমাদের একটু সময় দিন। সহযোগিতা করুন আমাদের সঙ্গে। সঠিক সময়ে নিশ্চয়ই আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলব।”
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ইডির দফতরে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। অভিনেতার পরনে ছিল সাদা শার্ট, জিন্স। হাতের ফাইলে ছিল বেশ কিছু নথিপত্র। প্রশ্ন হচ্ছে, কী কী শর্তে, কত টাকার বিনিময়ে অঙ্কুশের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছিল ওই বেটিং অ্যাপ সংস্থার?
উল্লেখ্য এর আগেও বেশ কয়েকজন সেলিব্রিটিদের এই ধরনের বেটিং অ্যাপের সাথে যুক্ত থাকার কারণে তলব করেছে ইডি। শুধুমাত্র টলিউড নয়, বলিউডেও বেশ কিছু সেলিব্রিটিদের ইডির দফতরে হাজরা দিতে ডাকা হয়েছে। একই মামলায় আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলার।
আরও পড়ুনঃ স্ক্যামের ফাঁদে পা দিল উজি নিশার বাবা! ছোট্ট ভুলে নষ্ট হয়ে গেল দুই বোনের ভবিষ্যৎ! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
গত বছর থেকেই এই ধরনের বেটিং অ্যাপের প্রচারের জন্য বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনেমার তারকাদের এমনকি কয়েকজন ক্রিকেটারও আইনি পথে হাঁটতে হয়েছে। এই তালিকায় রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, হরভজন সিং, উর্বশী রাওতেলা ও সুরেশ রায়না। নিষিদ্ধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ও প্রচার সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবেই তারকাদের ডেকে প্রশ্ন করা হচ্ছে।

