আমি মুসলিম নই, ভারত হিন্দু রাষ্ট্র হলে আমি খুশিই হব, বিস্ফোরক অঞ্জনা বসু!

টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অঞ্জনা বসু (Anjana Basu)। বেশ কয়েক বছর ধরে ছোটপর্দা হোক বা বড়পর্দা সব জায়গাতেই সমানভাবে নিজের দাপটের সাথে অভিনয় করে চলেছেন তিনি। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার অভিনয় কিন্তু বরাবর নজর কেড়েছে সকলের। যেখানেই অভিনয় করেছেন সিরিয়াল হোক বা সিনেমা সব জায়গাতেই তার অভিনয়ের ছাপ রয়ে গিয়েছে।

বর্তমানে অভিনেত্রীকে আমরা উড়ান ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। এছাড়াও এর আগেও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন দাপটের সাথে। তার চরিত্রগুলি সবসময় দর্শকদের কাছে ভীষণ পছন্দের ছিল। এছাড়াও বিভিন্ন শর্ট ফিল্ম এবং ছবিতেও কাজ করেছেন।

anjana basu

তবে মাঝে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার দু’বার কোভিড হয়েছে। দ্বিতীয়বার কোভিডের সঙ্গে ডেঙ্গিও হয়েছিল। ফুসফুস, কিডনি সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আগে ডায়েবেটিস ছিল না। এখন সে রোগও ধরেছে। আমার জরায়ুতে একটা বিশাল আকারের টিউমার ছিল। সেটাও অপারেশন করতে হয়। আমার বাঁচার আশা ছিল না। ফিরে এসেছি। আবার পুরনো জীবনে ফিরছি, সেটাই অনেক।”

অসুস্থ থাকার কারণে বেশ অনেক বছর অভিনয় থেকে দূরে ছিলেন। তার চেয়েও বড় কারণ হলো বিরোধী দলের সমর্থক হওয়ায় বিভিন্ন জায়গা থেকে তাকে বাতিল করা হয়ে থাকে এই অভিযোগ আগেও করেছেন অভিনেত্রী। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপীর প্রার্থী হয়ে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রর বিরুদ্ধে সোনারপুরে লড়েছিলেন অঞ্জনা। যদিও বা সেই ভোটে হারতে হয়েছিল তাকে।

আরও পড়ুনঃ বাংলা ধারাবাহিক জগতে প্রথমবার! নায়িকা ছাড়াই শুরু হচ্ছে নতুন মেগা! হয়ে গেল প্রথম প্রোমোর শুটিং!

ধর্মনিরপেক্ষতা নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলো তিনি বলেন “আমি মুসলিম নই, আর এটা হিন্দু রাষ্ট্র হলে আমি খুশিই হব। মুসলিম বলতে যেমন আমরা লজ্জা পাই না হিন্দু বলতে কেন লজ্জা পাবে। বর্তমানে সংবিধান অনেক পাল্টে গিয়েছে।” এছাড়াও অভিনেত্রী বলেন “রাজনীতিতে যোগ দেওয়ার পর আমার গোটা বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল। আমার একটি চলতি ধারাবাহিক মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর দেড় বছর আমাকে কোন কাজে ডাকা হয়নি। সেটা রাজনীতির জন্য কিনা বলতে পারব না। তবে রাজনীতিতে যোগ দেওয়ার জন্যই ওই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়েছিল।”

Back to top button