ছবির প্রচারে বেরিয়ে বেআইনি কাজ! হাতেনাতে ধরা পড়তেই কটাক্ষের মুখে অনির্বাণ!

অভিনেতা অভিনেত্রীদের (Actor-Actress) নিয়ে ট্রোল, সমালোচনা এই জিনিসগুলো বর্তমান সময়ে দাঁড়িয়ে খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। এখন শুধুমাত্র ট্রোল (Trolling) করার জন্য শুধু একটা বাহানা দরকার হয়। কোন একটা খুত পেলেই নেটিজেনরা ঝাঁপিয়ে পড়ে অভিনেতা অভিনেত্রীদের উপরে তাদের ট্রোল করার জন্য। সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবনে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু খোঁজ খবর রাখা চাই তাদের। আর সেসব নিয়ে সুযোগ পেলেই ট্রোল (Trolling) করতে থাকে একদল নেটিজেন।

সম্প্রতি সেরকমই বেশ কিছুদিন ধরেই ট্রোলের শিকার হচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এমনিতেই আরজি কর কাণ্ডে নিজের কোন রকম বক্তব্য না রাখায় মুখ বন্ধ রাখার কারণে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। তাকে নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনরা। এবারে আরও একটি বেআইনি কান্ড ঘটিয়ে নিজেকে বিপদের মুখে ফেলে দিলেন অনির্বাণ।

anirban madhurima

বর্তমানে অনির্বাণের কান্ড দেখে সোশ্যাল মিডিয়ায় ধি’ক্কার জানাচ্ছেন অসংখ্য মানুষ। সম্প্রতি অনির্বাণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অনির্বাণকে বে’আইনি কাজ করতে দেখা যাচ্ছে। আর তাই দেখেই নেটিজেনদের একাংশ কমেন্ট বক্সে অনির্বাণকে কথা শুনিয়ে ধুয়ে দিয়েছে। আসলে কালীপুজোর রাতে অনির্বাণ এসেছিলেন বারাসাতে। নিজের আগামী ছবি তালমার রোমিও জুলিয়েটের প্রচারের জন্য। এখানে এসেই বে’আইনি কাজ করতে গিয়ে পাপ্পারাজিতদের ক্যামেরা বন্দি হন অনির্বাণ।

ছবি প্রচারে বেরিয়ে বে’আইনি কাজ করলেন অনির্বাণ

নিজের ছবির প্রচারের জন্য বারাসাতে একটি কালী পুজোতে গিয়েছিলেন অনির্বাণ। ১০০ টি বাইক নিয়ে বারাসাতের রাস্তায় র‍্যালি করে অনির্বাণ এবং ছবির আরো অনেকে। তালমার রোমিও জুলিয়েট সিরিজের দুই মুখ্য অভিনেতা দেবদত্ত রাহা ও হিয়া রায়ও উপস্থিত ছিলেন। আর সেই র‍্যালিতেই হেলমেট ছাড়া বাইক চালিয়ে নেটিজেনদের ক’টাক্ষের মুখে পড়ে অনির্বাণ। এই ভিডিয়ো একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হতেই ক’টাক্ষ শুরু। একজন লিখলেন, ‘এবার আর পুলিশ চোখে দেখতে পায় না’। আরেকজন লিখলেন, ‘এই লোকটা লম্বা ঘুম থেকে জেগে উঠেছে। এতদিন তো আরজি কর নিয়ে চুপ ছিল। এবার উঠেই বেআইনি কাজ শুরু।’

শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি রোমিও জুলিয়েটকে কেন্দ্র করে তৈরি হয়েছে তালমার রোমিও জুলিয়েট। ছবির চিত্রনাট্য লিখেছেন দুর্বার শর্মা। ছবিতে অভিনয়ের পাশাপাশি অনির্বাণ ছবিটি পরিচালনাও করেছেন। ইতিমধ্যেই ছবির ট্রেজার মুক্তি পেয়েছে। দেবদত্তকে দর্শক আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দেখেছেন ‘মণিরুল’-এর চরিত্রে। জুলিয়েটের চরিত্রে হিয়া রায়। যাকে দেখা গিয়েছিল ‘হইচই’-এর সিরিজ ‘জাতিস্মর’-এ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে উজান চট্টোপাধ্যায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, পায়েল দে, জয়দীপ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদাস ঘোষ, বুদ্ধদেব দাস এর মতন অভিনেতাদের।

আরও পড়ুনঃ আনন্দীর কাছে গো হারান হারল তিতির! স্ত্রীয়ের অধিকার ফলিয়ে নিজের জায়গাটা বুঝে নিল সে!

Back to top button