দর্শকদের জন্য বিরাট সুখবর! ভৌতিক গল্প নিয়ে ছোট পর্দায় পা রাখছে অনির্বাণ ভট্টাচার্য।!

বড় পর্দা এবং ওটিটি মাধ্যম (OTT platform) উভয় জায়গাতেই একজন অত্যন্ত জনপ্রিয় এবং পছন্দের মুখ হলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তার অভিনীত প্রতিটি চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ সবই দর্শকদের ভীষণ পছন্দের। বর্তমানে ব্যোমকেশ হিসেবে তাকে দেখতেই খানিক অভ্যস্ত হয়ে পড়েছেন বাংলার দর্শক।
তার করা প্রত্যেকটি চরিত্র অভিনয় জগতে এক একটি নজির তৈরি করেছে। নায়ক থেকে খলনায়ক উভয় চরিত্রে সমান পারদর্শিতার প্রমাণ রেখেছেন অভিনেতা। নাটকের মঞ্চ থেকে বড় পর্দা সব জায়গাতেই নিজের দক্ষতার পরিচয় দিয়ে দর্শকদের মনে নিজের জন্য একটা বিশেষ জায়গা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন অনির্বাণ ভট্টাচার্য।এইবার সবাইকে চমকে দিয়ে ছোট পর্দায় অনির্বাণ!
একটি ভৌতিক গল্প নিয়ে ছোট পর্দায় ফিরছে অনির্বাণ। এই গল্পটি অন্যান্য গা ছমছমে ভৌতিক গল্পের তুলনায় একটু অন্যরকম। শহরের এক পুরনো বাড়িতে থাকে তিন ভূত। তিন জনেই নারী। তারা উঠে এসেছে ভিন্ন সময়কাল থেকে। তিন ভূতের নানা কাণ্ড কারখানা নিয়েই তৈরি হয়েছে এই গল্প। বাস্তবসম্মত গল্পের তুলনায় কিছু অলৌকিক গল্পের প্রতি দর্শকরা বরাবরই একটু বেশি টান অনুভব করেন। আর এই অলৌকিকতার সঙ্গেই মিশেছে হাস্যরস।
এই গল্পের নাম হতে চলেছে ‘ভূততেরিকি। গল্পের পরিচালনায় রয়েছেন কৌশিক হাফিজ। গল্পে তিনটি ভূতকে দেখা যাবে তা আগেই জানানো হয়েছে। এদের নাম ভানু, সুকুমারী এবং রাজিয়। এই সমস্ত চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে আভেরী সিংহ রায়, ঐশ্বর্যা সেন ও দীপান্বিতা সরকার। এখানে একটি ভিশন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, শৌনক কুন্ডু।
আরও পড়ুন: পর্ণাকে বিপদে ফেলতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ইশা! রাজ সাক্ষী হল পুঁটি!
কোন চরিত্রে দেখা যাবে অনির্বাণকে?
এই গল্পে ক্যামেরার উল্টোদিকে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। ছোট পর্দায় নয়, ওয়েব সিরিজ হিসেবে অর্থাৎ জনপ্রিয় মাধ্যম হইচই-তে দেখা যাবে এই ওয়েব সিরিজটি। এই সিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্বে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ জমে উঠতে চলেছে এই ওয়েব সিরিজের গল্প।

