টলিউডের ভীত নাড়িয়ে দিয়েছে অনীক দত্তর মৃ’ত্যু সংবাদ! কাঁদতে কাঁদতে ছুটে এলেন অভিনেত্রী শ্রীলেখা মৈত্র! এই অস্বাভাবিক মৃ’ত্যু নিয়ে কি বললেন অভিনেত্রী?

বুধবার দুপুরে আচমকাই ছড়িয়ে পড়ে দুঃসংবাদ। প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে পরিচালক অনীক দত্ত-র। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবরে মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে টলিউডে।
পরিচালকের মৃত্যুর খবর সামনে আসতেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন চলচ্চিত্র জগতের পরিচিত মুখেরা। অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রথমে এই খবর বিশ্বাসই করতে পারেননি। পরে প্রায় কান্নায় ভেঙে পড়া অবস্থায় হাসপাতালে পৌঁছন তিনি। অভিনেতা জিতু কামাল-কেও সেখানে দেখা যায়। পরিচালকের ঘনিষ্ঠ অনেকেই তখন হাসপাতালে উপস্থিত ছিলেন।
অনীক দত্ত বরাবরই স্পষ্টভাষী এবং বামপন্থী মতাদর্শের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সিপিএমের একাধিক নেতা-নেত্রী। সেখানে ছিলেন মহম্মদ সেলিম, দীপ্সিতা ধর, শতরূপ ঘোষ এবং সৃজন ভট্টাচার্য। দীপ্সিতা জানান, এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না যে অনীক দত্ত আর নেই।
দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছন তাঁর বহু ছবির প্রযোজক ফিরদৌসল হাসান। পাশাপাশি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল এবং পরিচালক মানসী সিংহও সেখানে যান। সকলের মুখেই ছিল গভীর শোকের ছাপ। বাংলা সিনেমার এক গুরুত্বপূর্ণ নির্মাতার চলে যাওয়াকে এখনও মেনে নিতে পারছেন না অনেকেই।
আরও পড়ুনঃ চিরতরে থেমে গেল এক প্রতিবাদী কণ্ঠ! প্রাক্তন তৃণমূল সরকারের কুকীর্তি সামনে এনেছিল তাঁর ‘ভবিষ্যতের ভূত’! বারংবার হুমকির শিকার হয়েছেন অনীক দত্ত! পরিচালকের অকাল মৃ’ত্যুর নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন রহস্য?
‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে অভিনয় করা অভিনেত্রী মুমতাজ সরকারও খবর পেয়ে হাসপাতালে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন দিদি মানেকা। সুরকার দেবজ্যোতি মিশ্র-কেও শোকাহত অবস্থায় হাসপাতালে দেখা যায়। অভিনেতা রুদ্রনীল ঘোষ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির পরিবেশক শতদীপ সাহাও। অনীক দত্তর আকস্মিক মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের বহু মানুষ এখনও স্তব্ধ।

