চিরসখার সেটেই লক্ষ্মীমণি দেবীর জন্মদিন উদযাপন! নিজের বিশেষ দিনে কেক কাটলেন অনুসূয়া মজুমদার! কি উপহার দিলো বউমা কমলিনী?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা র গল্পে যেমনই হোক তার বাইরে অনুসূয়া মজুমদার কিন্তু সবার খুব প্রিয়। সিরিয়ালে কমলিনীর প্রাক্তন শাশুড়ি লক্ষ্মীমণি দেবীর চরিত্রে তিনি কখনও বৌমা কখনও মেয়ে আবার কখনও আদরের নাত বউয়ের বিরুদ্ধেও কথা বলেন। তাই দর্শকরা মাঝেমধ্যেই তার চরিত্র দেখলে রাগে ফেটে পড়েন। কিন্তু বাস্তবে অনুসূয়া হলেন সকলের আদরের মানুষ। ঠিক তাইই প্রমাণিত হলো এগারো ডিসেম্বর যখন চিরসখা র সেটে তার জন্মদিন ধুমধাম করে পালন করা হল।

একটি ভিডিওতে দেখা যায় সেটে উপস্থিত ছিলেন পরিবারের মতোই হয়ে ওঠা টিমের সবাই। সুদীপ চট্টোপাধ্যায় নিয়ে আসেন একটি সুন্দর চকলেট কেক আর সেই কেক কাটলেন অনুসূয়া সহকর্মীদের উচ্ছ্বাসের মাঝে। কেক কাটার পর প্রথম টুকরোটি তিনি এগিয়ে দিলেন সাবিত্রী দেবীর মুখে। এরপর একে একে সকলকে কেক খাইয়ে যেন আরও আনন্দে ভরিয়ে দিলেন পরিবেশ। তার জন্মদিন উপলক্ষে সেদিন সেটে ছিল অন্যরকম উচ্ছ্বাস আর উষ্ণতা।

চিরসখা তে তার চরিত্র অনেক সময় ঝগড়াটে বা বিরক্তিকর লাগলেও বাস্তবে অনুসূয়া মজুমদার সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। সহ অভিনেতা অভিনেত্রীরা তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা করেন। তার অভিজ্ঞতা এবং সহজাত অভিনয় দক্ষতা সবার মন জয় করে আছে বহু বছর ধরে। তাই জন্মদিন পালনও হয়ে উঠেছিল শুধু আনুষ্ঠানিকতা নয় বরং সবার ভালোবাসা দিয়ে সাজানো এক বিশেষ মুহূর্ত।

অনুসূয়া মজুমদার শুধু ছোট পর্দায় নন বড় পর্দাতেও সমান দক্ষতার ছাপ রেখে চলেছেন। গোত্র ছবিতে তিনি দর্শকদের শুনিয়েছেন ছক ভাঙা এক গল্প আর মুখার্জিদার বউ ছবিতে হয়ে উঠেছেন পরিচিত শাশুড়ির রূপ। চলতি বছরেও তাকে দেখা গিয়েছে রাস ছবিতে যেখানে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি রক্তবীজ দুই ছবিতে তিনি অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় দিদির চরিত্রে যা দর্শকদের মনে দাগ কেটে গেছে।

আরও পড়ুনঃ দুই প্রাক্তনের মিলনে নতুন দাম্পত্যের সূচনা! মোহরের প্রাক্তন প্রেমিককে বিয়ে করলেন দুর্নিবারের প্রাক্তনী মীনাক্ষী!

সব মিলিয়ে এ কথা বলাই যায় যে অনুসূয়া মজুমদার আজ টলিউডের অন্যতম ব্যস্ত এবং সম্মানিত অভিনেত্রীদের মধ্যে একজন। ছোট পর্দা হোক বা বড় পর্দা যে কোন চরিত্রেই তিনি নিজের স্বকীয়তা এবং গুণে আলাদা করে চিহ্ন রেখে যান। তাই তার জন্মদিন আনন্দে পালিত হওয়া শুধু সহকর্মীদের নয় দর্শকদের কাছেও এক বিশেষ খবরে পরিণত হয়েছে।

Back to top button