দুই প্রাক্তনের মিলনে নতুন দাম্পত্যের সূচনা! মোহরের প্রাক্তন প্রেমিককে বিয়ে করলেন দুর্নিবারের প্রাক্তনী মীনাক্ষী!

গায়ক দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আবারও বিয়ের পিঁড়িতে বসলেন এবং পাত্র হিসেবে বেছে নিয়েছেন হৃতজিৎ রায়চৌধুরিকে যিনি আবার দুর্নিবারের বর্তমান স্ত্রী ঐন্দ্রিলা বা মোহরের প্রাক্তন প্রেমিক। তাই স্বভাবতই টলিপাড়ায় চর্চা এখন এই অদ্ভুত মিলনকে ঘিরে। সূত্র জানাচ্ছে মীনাক্ষী এবং হৃতজিৎ কিছুদিন আগেই নিভৃতে বিয়ে সেরে ফেলেছিলেন এবং আজ বৃহস্পতিবার তাঁদের রিসেপশন অনুষ্ঠিত হচ্ছে।
দুজনের সম্পর্কের খবর কেউ pi পর্যন্ত পায়নি কারণ তাঁরা এতদিন প্রেম নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে অনুসরণ করলেও কোথাও তাঁদের একসঙ্গে কোনো ছবি নেই। তাই আচমকা বিয়ের খবর সামনে আসতেই চমকে গেছেন অনেকেই। শান্ত স্বভাবের হৃতজিৎ কলকাতারই এক প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউসে কর্মরত এবং চলচ্চিত্রের কালার কারেকশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান।
হৃতজিতের ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয় কারণ একসময় তিনি অভিনেত্রী মোহর অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে ছিলেন। ওই সম্পর্ক শেষ হওয়ার পর দুর্নিবার এবং মোহরের প্রেম পরিণতি পায় বিয়েতে। তাই মীনাক্ষী এবং হৃতজিতের এই জুটিকে টলিউডের দর্শক দুই প্রাক্তনের অদ্ভুত সমীকরণ হিসেবেই দেখছেন।
দুর্নিবার এবং মীনাক্ষীর বিয়ে হয়েছিল ২০২১ সালের শুরুতে। রেজিস্ট্রি বিয়ের পর তাঁদের সংসারও বেশ ভালোই চলছিল কিন্তু খুব দ্রুতই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং দুজন আলাদা পথে হাঁটতে শুরু করেন। এরপর ২০২৩ সালে মোহরকে বিয়ে করেন দুর্নিবার এবং তাঁদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান। প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ের সবকিছু সামলেছিলেন।
আরও পড়ুনঃ জানেন রায়ানের পিসিমণির বাস্তব জীবন সঙ্গী কে? কত বছরের সম্পর্ক তাদের?
প্রাক্তনের বিয়ের পর মীনাক্ষী মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিতে ছাড়েননি। দুর্নিবারের নাম না করলেও তাঁর পোস্টে ইঙ্গিত ছিল স্পষ্ট। একবার তো তিনি লিখেছিলেন জীবনে নতুন রণবীর সিং আসলে পুরোনো রণবীর কাপুরকে ছেড়ে দিতে হয়। তবে বর্তমানে তিনি নতুন জীবন নিয়ে এগিয়ে যেতে চাইছেন এবং হৃতজিতকে পাশে পেয়ে শুরু করলেন এক নতুন অধ্যায়।

