বিয়ের সবে ৯ মাস! এর মধ্যেই ভয়ংকর অভিযোগ অনামিকার কন্ঠে! কাঠগড়ায় উদয় প্রতাপ!

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। এর আগে বাংলা ধারাবাহিকের বিভিন্ন পার্শ্ব চরিত্রে আমরা উদয়কে বহুবার দেখেছি। এই প্রথম নায়ক চরিত্রে কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে।বর্তমানে উদয়কে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার পরিণীতা ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে। অন্যদিকে অনামিকা অভিনয় করছে মিঠিঝোরা ধারাবাহিকে।

অভিনয় জীবনের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যে চর্চা হয় অভিনেতা অভিনেত্রী। তবে নিজের ব্যক্তিগত জীবনকে বেশিরভাগ সময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। গত ২৮শে জুন রেজিস্ট্রি ম্যারেজ করে নতুন সম্পর্ক শুরু করেছিলেন অনামিকা এবং উদয়। দীর্ঘ বেশ কয়েক বছর তারা প্রেমের সম্পর্কে ছিলেন। তারপরই জীবনের নতুন ইনিংস শুরু করেন।

নিজেদের বিয়ের মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছিলেন সেই সময়। তবে এবারে শোনা যাচ্ছে বিয়ের ৯ মাস কাটতে না কাটতেই হেনস্থার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। প্রতিনিয়ত তাকে অপমানিত হতে হচ্ছে। একটা সময় তিনি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়েও গেছেন।

অনামিকা সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন স্টার জলসার এখানে আকাশ নীল ধারাবাহিকের হাত ধরে। ধারাবাহিকে শন ব্যানার্জীর সঙ্গে অনামিকার কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। এছাড়া বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন অনামিকা। সোলাঙ্কি বিক্রমের শহরের উষ্ণতম দিনে ছবিতেও কাজ করেছেন। কিন্তু তার মাঝে দীর্ঘ বেশ অনেকদিনই দূরে ছিলেন অভিনয় জগৎ থেকে।

আরও পড়ুন: আনন্দীর কাছে পার পেল না উকিল দিদি! টিআরপি মামলায় আনন্দীর কাছে গো হারান হারতে চলেছে গীতা!

অভিনেত্রী জানিয়েছেন এই হেনস্থার কারণেই অনেকদিন অভিনয় জগত থেকে দূরে ছিলেন। আসলে বহু পরিচালক, প্রযোজকের কাছ থেকে তাকে রিজেক্ট হয়েছে। অভিনেত্রী নাকি বর্তমানে মোটা হয়ে যাচ্ছেন। সেই কারণে তাকে অনেকেই কাছে কাজ দিতে চাইছেন না। তাকে ফিরিয়ে দেওয়া হতো বারবার। অভিনেত্রী মানেই স্লিম, রোগা, সুন্দরী হতে হবে এটাই ধারনা সকলের। তাই জন্য বহু মানুষের কাছ থেকে রিজেক্ট হতে হয়েছে তাকে।

Back to top button