আনন্দীর কাছে পার পেল না উকিল দিদি! টিআরপি মামলায় আনন্দীর কাছে গো হারান হারতে চলেছে গীতা!

বর্তমানে বাংলা ধারাবাহিকগুলি টিকে রয়েছে টিআরপি রেটিং (TRP Rating) এর উপরে। যেই ধারাবাহিকের টিআরপি রেটিং (TRP Rating) যত ভালো সেই ধারাবাহিক চলবেও তত ভালো। সেরকমই জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হলো আনন্দী। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।
ধারাবাহিকের শুরু থেকে আদি এবং আনন্দীর জীবনের নানান গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। ধারাবাহিকে আনন্দী একজন নার্স এবং আদিদেব একজন ডাক্তার। তাদের দুজনের জীবন কিভাবে একসাথে জড়িয়ে গেলো সেই গল্পই দেখানো হচ্ছে ধারাবাহিকে। আনন্দী ধারাবাহিকটি জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় দেখা যায়। প্রতিদিনই এই ধারাবাহিকে নিত্য নতুন চমক দেখা যায়। দর্শকের ভালোবাসায় ধারাবাহিকটি বেশ ভালো ফলাফল করছে প্রতি সপ্তাহে।
অন্যদিকে সেই একই সময়ে স্টার জলসার পর্দায় দেখা যায় গীতা LLB। গীতা এলএলবি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী হিয়া মুখার্জি (Hiya Mukherjee) এবং অভিনেতা কুনাল শীল (Kunal Shill)। এই ধারাবাহিকটিও প্রথম দিন থেকে দর্শকের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে গীতা স্বস্তিকার জুটি দর্শকদের অত্যন্ত পছন্দের।
মাঝেমধ্যেই গীতা এলএলবি ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়ে থাকে। প্রথম স্থান দখল করে নেয় সবাই কে টেক্কা দিয়ে। তবে বর্তমানে ধারাবাহিকের গল্প কোথাও একটু নিভে যাচ্ছে। যার ফলাফল লক্ষ্য করা যাচ্ছে টিআরপি তালিকায়। একটু একটু করে প্রতি সপ্তাহে আনন্দী ছুঁয়ে ফেলছে গীতাকে।
আরও পড়ুন: আনন্দীর বুদ্ধিতেই বাজিমাত! বুদ্ধির জোরে লাহিড়ী বাড়ীর সম্মান বাঁচালো নায়িকা! জমে গেল আজকের পর্ব!
গীতাকে টেক্কা দিচ্ছে আনন্দী
তবে এবার আনন্দী এবং গীতা LLB দুই ধারাবাহিকের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আনন্দী ধারাবাহিক গীতা এলএলবি এর অনেক পরে শুরু হয়েছে। তারপর থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করতে শুরু করেছে ধারাবাহিকটি। ইতিমধ্যে গীতাকে টেক্কা দেওয়া শুরু করেছে। যেমন চলতি সপ্তাহে গীতা এলএলবি পেয়েছে ৭.০ পয়েন্ট আর অন্যদিকে আনন্দী ৬.৮ পয়েন্ট। সুতরাং দুটি ধারাবাহিকের মধ্যে কতটুকু পয়েন্টের দূরত্ব এটা নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা। এভাবেই চলতে থাকলে আনন্দী একদিন ঠিক টেক্কা দেবে গীতাকে।

