‘অবশেষে সবাই সত্যিটা জেনেই গেল…’ অম্বরিশ ভট্টাচার্যের ‘গোপন বিয়ে’র রহস্য ফাঁস! শুধুই কি সিনেমার অংশ নাকি ছবিতে রয়েছে সত্যতা? ‘সঠিক সময় আসলে, সঠিক মানুষটাকে…’ কি জানালেন অভিনেতা?

গত ১৯ জুন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়। সেই পোস্টে বরের সাজে দেখা যায় অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যকে, পাশে ছিলেন এক কনে। ছবির সঙ্গে কৌশিক লেখেন, এক বছর আগে ভবানীপুরের একটি বাড়িতে নীরবে এই বিয়ে হয়েছিল এবং সেই আয়োজনের অন্যতম দায়িত্বও ছিল তাঁর। কনের পরিচয় হিসেবে শুধু জানানো হয়, তিনি একজন এয়ার হোস্টেস।

পোস্টটি সামনে আসার পর অনেকেই ভেবেছিলেন, সত্যিই গোপনে বিয়ে করেছেন অম্বরিশ ভট্টাচার্য। কারণ ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা স্বভাবের এই অভিনেতা হঠাৎ এত বড় সিদ্ধান্ত লুকিয়ে রাখলেন কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। সোশ্যাল মিডিয়াজুড়ে শুরু হয় নানা আলোচনা এবং অনুরাগীদের কৌতূহলও ক্রমশ বাড়তে থাকে।

তবে সেই জল্পনার অবসান ঘটে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির ট্রেলার প্রকাশের পর। তখনই পরিষ্কার হয়ে যায়, ভাইরাল হওয়া বিয়ের ছবিটি বাস্তবের নয়, ছবির একটি দৃশ্য। অর্থাৎ, দর্শকদের চমকে দিতে ছবির প্রচারের অংশ হিসেবেই এই পরিকল্পনা করা হয়েছিল।

১০ জুলাই বড় পর্দায় মুক্তি পায় ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। ছবির দ্বিতীয় দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অম্বরিশ ভট্টাচার্যও মজার ছলে বলেন, এখন তো সবাই বুঝে গিয়েছেন যে বিয়েটা আসলে সত্যি ছিল না। তাই আর কেউ তাঁকে বিয়ের ভোজ খাওয়ানোর জন্য চাপ দেবেন না।

আরও পড়ুনঃ ‘সিনেমার টিকিট ব্ল্যাক করে হাজতবাস!’ ‘মোটা থেকে রোগা হতেই আমায়…’ ‘ওই অবস্থাতে আমার সব কাজ কেড়ে নেওয়া হলো!’ টলিউডের বিরুদ্ধে বি’স্ফোরক অভিযোগ! ক্ষো’ভ উগরে দিলেন শঙ্কর চক্রবর্তী!

অভিনেতার এই মন্তব্যে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন। তবে তাঁর অনুরাগীদের আশা, পর্দার সেই বিয়ে খুব শিগগিরই বাস্তবেও দেখতে পাবেন তাঁরা। অম্বরিশও জানিয়েছেন, জীবনে সঠিক সময় এবং সঠিক মানুষ এলে তিনি অবশ্যই বিয়ে করবেন। তাই আপাতত সেই বিশেষ মুহূর্তের অপেক্ষাতেই রয়েছেন অভিনেতা।

Back to top button