প্রতিভাবান হওয়া সত্বেও মেলেনি সম্মান! কাজের অভাবে বড় পর্দা থেকে মুছে গেছে নাম! ছোট পর্দায় কেমন আছেন জনপ্রিয় অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়?

বাংলা চলচ্চিত্র জগতের এমন বহু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন বা ছিলেন যারা একটা সময় অসাধারণ ভাবে জনপ্রিয় ছবিতে অভিনয় করে গেছেন কিন্তু তাদেরকে আজ আর সেভাবে বড় পর্দায় দেখতে পাওয়া যায় না। যেমন গুণ তেমনই সুন্দর দেখতে এমন বহু অভিনেতা-অভিনেত্রীকে হারিয়ে ফেলেছে বাংলা চলচ্চিত্র জগত। তবে তাদের মধ্যে কয়েকজনকে এখনো ছোটপর্দায় অভিনয় করতে দেখা যায়।

বড় পর্দার অভিনেতা হলেও ছোট পর্দায় সমানভাবে দক্ষতার সঙ্গে অভিনয় করে আসছেন এমনই একজন অভিনেতা হলেন ভাস্কর ব্যানার্জী। উত্তম পরবর্তী যুগে যখন সাদাকালো পর্দা থেকে মানুষ সবে রঙিন পর্দা চিনতে শিখেছে সেই সময় বাংলা চলচ্চিত্রে নায়ক হিসাবে এসেছিলেন ভাস্কর। তার বাবা ছিলেন টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মন্টু ব্যানার্জী। উত্তম ও সুচিত্রা অভিনীত জনপ্রিয় ছবি ‘জীবন মৃত্যু’তে তার বাবা মন্টু ব্যানার্জি প্রথম অভিনয় করেন। তারপর থেকে সেই সময়ের বহু জনপ্রিয় ছবিতে তার বাবাকে অভিনয় করতে দেখা গেছে।

Bhaskar Banerjee movies, filmography, biography and songs - Cinestaan.com
ছোটবেলা থেকেই রূপালী পর্দার সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। অভিনেতা বাবার সন্তান হওয়ার জন্য প্রায় সময় বাবার হাত ধরে টলি পাড়ায় শুটিং দেখতে যেতেন ভাস্কর। সেই সঙ্গে কফি হাউসেও যেতেন বাবার বন্ধুদের আড্ডায় কিন্তু কখনোই অভিনেতা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন নি তিনি। সেই আড্ডায় যেতে যেতেই সমরেশ বসু তার ‘কালপুরুষ’ ছবির জন্য ভাস্করকে নির্বাচন করেন কিন্তু পরবর্তীকালে সেই ছবি মুক্তি পায়নি। এরপরে হীরেন নাগ পরিচালিত ‘টুনি বউ’য়ের মাধ্যমে তার প্রথম পর্দায় আবির্ভাব। তারপরে একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি যেমন ‘বৌ রানী’, ‘মা এক মন্দির’, ‘নবাব’ প্রভৃতি ছবিতে সাবলীল অভিনয় করে সকলের মন জয় করেছিলেন।

Bourani | বউরাণী | Family Movie | Full HD | Ranjit Mallick, Bhaskar Banerjee, Anushree Das - YouTube
তবে তার অভিনয় জীবনের তিনি সবচেয়ে বড় ব্রেক পান ১৯৯২ সালে প্রভাত রায় পরিচালিত ‘শ্বেত পাথরের থালা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিটি ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর প্রথম ছবি। তবে সেই সময় ভাস্কর ব্যানার্জি এবং অনুশ্রী দাসের জুটি দারুণভাবে জনপ্রিয় ছিল ক্যামেরার সামনে। পরবর্তীকালে তাদেরকে আর সেভাবে জুটি বাঁধতে দেখা যায়নি বড় পর্দাতে। দুজনকেই এখন ছোট পর্দায় জমিয়ে অভিনয় করতে দেখে দর্শকরা। কিন্তু কেন তিনি ইন্ডাস্ট্রি থেকে এইভাবে হারিয়ে গেলেন সেই কথায় কখনোই নেপোটিজমকে দায়ী করেননি অভিনেতা।

Bhaskar Banerjee during the trailer launch of Bengali film Double Feluda at South City in Kolkata on December 02, 2016 - Photogallery
এরপর তাকে ‘অতি উত্তম সিরিজে’র ‘দেওয়া নেওয়া’ পর্বে উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করতে দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এখন তাকে ছোট পর্দায় বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। বর্তমানে তার এক পুত্রসন্তান রয়েছে এবং পুরো পরিবারের সঙ্গে সুখের সংসার করছেন। প্রসঙ্গত ভাস্কর ব্যানার্জিকে বর্তমানে স্টার জলসার দুটি জনপ্রিয় ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমটি হল ‘এক্কাদোক্কা’ যেটিতে তিনি নায়ক পোখরাজের বাবার চরিত্রে অভিনয় করছেন। এবং দ্বিতীয় টি হল কিছুদিন আগে শুরু হওয়া ‘বালিঝড়’ ধারাবাহিকে স্রোতের কাকার ভূমিকায় অভিনয় করছেন।

আরও পড়ুন:
পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার, তারপরেও মনে রাখেনি টলিউড! ছোট পর্দা থেকে বড় পর্দা কাঁপানো অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি আজ কোথায়?

তবে এত দক্ষ একজন অভিনেতা হওয়া সত্বেও বাংলা চলচ্চিত্র জগত তাকে সেভাবে গুরুত্ব দেয় নি। তাই আস্তে আস্তে বড় পর্দা দুনিয়া থেকে তিনি হারিয়ে গিয়েছেন। তবে একজন অভিনেতাকে কখনোই থামিয়ে দেওয়া যায় না তা ভাস্কর ব্যানার্জিকে দেখলেই বোঝা যায়। বড় পর্দা থেকে বহুদিন সরে গেলেও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করে এসেছেন। যে কোনো চরিত্রে তার অসাধারণ অভিনয় ক্ষমতা ফুটিয়ে তোলে সেই চরিত্রটিকে। যা দেখে আজও প্রশংসায় ভরিয়ে দেন ভক্তরা।

Back to top button