মিঠাই’ এর পর আর দেখা যায় নি তাকে ছোট পর্দায়! তবে অভিনয়ের পাশাপাশি যে তিনি অসাধারণ গান গাইতে পারদর্শী সেটাও জানলো দর্শক

বাংলা ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন বিদিপ্তা চক্রবর্তি। ছোটো পর্দা থেকে বড় পর্দা সব জায়গায় নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। বহু দিন ধরে টিভির পর্দায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তিকে। বহু জনপ্রিয় ধারাবাহিক থেকে শুরু করে ছবিতে তিনি অভিনয় করেছেন ।

১৯৮০ সালের ৩রা নভেম্বর কলকাতায় তার জন্ম। তারপর ২০০২ সালে প্রথম বড় পর্দার মাধ্যমে অভিনয় জীবনে পা দেন।তার প্রথম ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’। এরপর বহু ছবিতে অভিনয় করেন তার মধ্যে অন্যতম হল ‘আবার অরণ্যে’ , ‘চলো লেটস গো’, ‘মেঘে ঢাকা তারা’, ‘রসগোল্লা’ , ‘নগরকির্তন’,’পূর্ব পশ্চিম দক্ষিণ’, ‘ড্রাকুলা স্যার’, প্রভৃতি।

এছাড়া বহু জনপ্রিয় ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। বিদিপ্তার অভিনীত প্রথম ধারাবাহিক হল এই ঘর এই সংসার। এরপর তিনি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, ‘ওগো বধূ সুন্দরী’, ‘কেয়া পাতার নৌকা’, ‘ইষ্টি কুটুম’, ‘জলনুপুর’, ‘চোখের তারা তুই’, ‘কুসুম দোলা’, ‘জয়ী’, :ফাগুন বউ’, ‘প্রথমা কাদম্বিনী’ প্রভৃতি। তবে শেষ বার তাকে ছোটো পর্দায় দেখা গিয়েছিল ‘মিঠাই’ ধারাবাহিকে।

actress

মিঠাইতেও তাকে দেখতে পাওয়া গিয়েছিল একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করতে। সেখানে সিদ্ধার্থের বাবার দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অত্যন্ত পজেটিভ আর সুন্দর একটি চরিত্র ছিল ‘অনুরাধা’ চরিত্রটি। বর্তমানে ধারাবাহিকে লিপ নেওয়ার পর থেকে বেশ কিছু চরিত্রকে এই ধারাবাহিকে দেখতে পাওয়া যায় না তার মধ্যে একটি হল অনুরাধা চরিত্রটিও।

তবে অভিনেত্রী যে অভিনয়ে দক্ষ সে কথা বলে দিতে লাগে না কিন্তু অভিনয়ের পাশাপাশি তিনি অসাধারণ সুন্দর গান করেন। সে কথা সম্প্রতি একটি ভিডিওতে দেখতে পাওয়া গেছে। যা দেখে রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিয়েছে সকলে। তার ভক্তরা তাকে আবার একবার ছোট পর্দায় ফিরতে অনুরোধ করেছেন । তবে ধারাবাহিক, ছবির পাশে তিনি ওয়েব সিরিজেও কাজ করেছেন যেমন ‘শরতে আজ’ এবং ‘উত্তরণ’।

২০১০ সালে পরিচালক বিরসা দাশগুপ্তকে বিয়ে করেন অভিনেত্রী। তাদের দুই মেয়ে রয়েছে। প্রায় সময় একে অপরের সাথে সোশ্যাল মিডিয়াতে ছবি দিতে দেখা যায় তাদের। যেখানে তাদের ভক্তরা সুন্দর সুন্দর মন্তব্যে ভরিয়ে দেয়।

Back to top button