মেয়ের পর এবার বাবা! মায়ের কেমো চলছে! কঠিন সময়ের মুখে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্যা শর্মা!

সদ্য আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী ঐশ্বর্যা শর্মা। নতুন জীবনের শুরুতেই পরিবারে নেমে এসেছে কঠিন পরিস্থিতি। একদিকে তাঁর মা শিখা শর্মার কেমোথেরাপি চলছে, অন্যদিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তাঁর বাবা উত্তম শর্মা। ফলে ব্যক্তিগত আনন্দের মাঝেই বড় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন অভিনেত্রী।
কিছুদিন ধরেই ঐশ্বর্যার বাবার বুকে ব্যথা হচ্ছিল। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর জানা যায়, তাঁর হার্টে প্রায় আশি শতাংশ ব্লকেজ রয়েছে। এরপরই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসান। এই খবর সামনে আসতেই পরিবারে উদ্বেগ আরও বাড়ে।
তবে চিকিৎসার পর খুব বেশি দিন হাসপাতালে থাকতে পারেননি তিনি। কারণ, বাড়িতে তাঁর স্ত্রীর চিকিৎসার দায়িত্বও রয়েছে। ঐশ্বর্যা জানিয়েছেন, তাঁর মায়ের শারীরিক অবস্থাও ভালো নয় এবং তিনি একা সব সামলাতে পারেন না। ফলে বাবাই মায়ের ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো দেখাশোনা করেন।
এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ মেনে মাত্র দুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান ঐশ্বর্যার বাবা। যদিও পুরোপুরি সুস্থ হননি তিনি। এখনও তাঁর বুকে এবং কোমরে ব্যথা রয়েছে, যা নিয়ে পরিবারে উদ্বেগ কাটছে না। সব মিলিয়ে এই সময়টা তাঁদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ বিতর্কের মাঝেই নতুন চমক! শুধু অভিনেতা হিসেবে নয়, এবার এক নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করছেন জীতু কমল!
পরিবারের এই কঠিন সময়ে ঐশ্বর্যা মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টা করছেন। নতুন জীবনের শুরুতেই এমন পরিস্থিতি তাঁর জন্য নিঃসন্দেহে কঠিন। তবে পরিবারের পাশে থেকে সব সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সুস্থতার আশাতেই দিন গুনছেন সকলে।

