‘আমি আর মা আ’ত্মহ’ত্যা করবো ভেবেছিলাম’, জীবনের অন্ধকার অধ্যায় মেলে ধরলেন ঐন্দ্রিলা সেন! কোন কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি?

টেলিভিশনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সেন আবারও শিরোনামে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি নারী চরিত্র বেজায় জটিল। তবে ছবির প্রচারের মাঝেই এক পডকাস্টে নিজের জীবনের এক ভয়ংকর অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতা শুনে আবেগে ভাসছেন তাঁর অনুরাগীরা।
খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছিলেন ঐন্দ্রিলা। হঠাৎ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর বাবার। সেই ধাক্কা সামলানো যে কতটা কঠিন ছিল, তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি জানান, বাবার উপর এতটাই নির্ভরশীল ছিলেন যে দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজও জানা ছিল না তাঁদের। সেই অসহায়তার সময়েই আত্মহত্যার চিন্তা এসেছিল মা মেয়ের মনে।
পডকাস্টে ঐন্দ্রিলা বলেন, কীভাবে ইলেকট্রিক বিল দিতে হয়, এটিএম থেকে টাকা তুলতে হয় বা ব্যাঙ্কের লকার সামলাতে হয়, এসব কিছুই জানা ছিল না। শ্মশানে বাবার দেহের পাশে বসেও তিনি ভাবছিলেন, ধূপকাঠি লাগবে কি না, বাবা এনে দেবে। এই স্মৃতি আজও তাঁকে কাঁপিয়ে দেয়।
এই কঠিন সময়েই ঐন্দ্রিলা বুঝে যান, জীবন তাঁকে হঠাৎ করেই বড় করে দিয়েছে। সেই সময় তিনি সম্পর্কে ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে। যদিও ঘটনার সময় অঙ্কুশ বিদেশে শুটিংয়ে ছিলেন এবং সঙ্গে সঙ্গে ফিরতে পারেননি, তবু মানসিকভাবে সব সময় পাশে থেকেছেন বলে জানান ঐন্দ্রিলা।
আরও পড়ুনঃ অনস্ক্রিন চু’মুতে আপত্তি! আজ অব্দি কোন ঘ’নিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী! ঘ’নিষ্ঠ দৃশ্যে কেন নিজের সীমা বেঁধে রেখেছেন স্বস্তিকা দত্ত?
এই সপ্তাহেই মুক্তি পেয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা জুটির ছবি নারী চরিত্র বেজায় জটিল। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবিতে আঁখি চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে। মেয়েদের মন বোঝার এক মজার গল্প বলবে এই ছবি। চলতি বছরে মুক্তি পাওয়া উল্লেখযোগ্য বাংলা ছবির তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই কাজ।

