অনস্ক্রিন চু’মুতে আপত্তি! আজ অব্দি কোন ঘ’নিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী! ঘ’নিষ্ঠ দৃশ্যে কেন নিজের সীমা বেঁধে রেখেছেন স্বস্তিকা দত্ত?

এখনকার বিনোদন দুনিয়ায় সাহসী দৃশ্য যেন আর নতুন কিছু নয়। বলিউড থেকে টলিউড সর্বত্রই অভিনেতা অভিনেত্রীরা চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠতায় আপস করেন। ঠিক এই স্রোতের উলটো পথে হাঁটছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বহু বছর ধরে অভিনয়ের দুনিয়ায় সক্রিয় থেকেও আজ পর্যন্ত তাঁকে কোনও অনস্ক্রিন চুমুর দৃশ্যে দেখা যায়নি। এই সিদ্ধান্ত ঘিরে দর্শকের কৌতূহল ক্রমেই বেড়েছে।

খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই ছবিতে অন্যান্য শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকাও। ছবির একটি গানে তাঁকে দেখা গিয়েছে রেট্রো লুকে যা ইতিমধ্যেই নজর কেড়েছে। কিন্তু গান কিংবা ছবির প্রচারে যতই আলোচনা হোক না কেন দর্শকের প্রশ্ন একই রয়ে গিয়েছে। কেন এত কাজ করেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি নন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অভিনেত্রীর কথায় তিনি কাজের প্রথম দিন থেকেই জানিয়ে দেন যে অনস্ক্রিন চুমু তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও ক্যামেরার অ্যাঙ্গেল এবং শট এমন ভাবে নেওয়া হয় যাতে আবেগ বোঝা যায় কিন্তু শারীরিক ঘনিষ্ঠতা না থাকে। এই সিদ্ধান্ত একেবারেই তাঁর ব্যক্তিগত।

স্বস্তিকা মনে করেন কোনও দৃশ্যে অভিনয় করার আগে মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। তিনি নিজেকে এখনও সেই জায়গায় প্রস্তুত মনে করেন না বলেই এমন দৃশ্যে না বলেন। তবে গল্প খুব পছন্দ হলে পরিচালককে অনুরোধ করেন সৃজনশীল ভাবে দৃশ্যটি ধরার জন্য। যাতে দর্শকের চোখে রোমান্স ধরা পড়ে অথচ তাঁর স্বাচ্ছন্দ্য বজায় থাকে।

আরও পড়ুনঃ ‘ওর কাছে ওর মায়ের কথা আমার চাইতে অনেক আগে’ ‘আমার মাকে ছাড়তে হবে কারণ আমার মা দেখতে ভালো না…প্রবাহকে রেজিস্ট্রি করতে বারণ করেছিল নাহলে ওর সব টাকা আমি পেয়ে যাব!’ হাসপাতাল থেকে ফিরেই বিস্ফোরক দেবলীনা নন্দী!

স্টার জলসার ভজ গোবিন্দ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় প্রথম নজর কেড়েছিলেন স্বস্তিকা। এরপর সিনেমা এবং ওয়েব সিরিজে ধারাবাহিক ভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এখন আবার প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় ফিরেছেন। ধারাবাহিকের সাফল্য প্রমাণ করে অভিনয় গুণেই দর্শকের মন জেতা যায় সাহসী দৃশ্য ছাড়াও।

Back to top button