‘গোটা রাস্তা আমার দিকে হাঁ করে…!’- জিমের পোশাকে রাস্তায় বেরিয়েই অস্বস্তি! নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অহনা দত্ত!

মেয়েবেলার দায়িত্ব থেকে মাতৃত্ব, তারপর ফের কর্মজীবনে ফেরা—কন্যা মীরার জন্মের পরে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছেন অভিনেত্রী অহনা দত্ত। প্রতিদিন নিয়ম করে জিমে গিয়ে শরীরচর্চা করছেন তিনি। কিন্তু এই সাধারণ রুটিনই ইদানীং তাঁর কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বাড়ি ফেরার পথে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে যা তাঁকে চরমভাবে অস্বস্তিতে ফেলে দিচ্ছে।

অহনা জানিয়েছেন, তিনি জিমে যান পুরো শরীর ঢাকা পোশাকে। বাড়ি থেকে জিমের দূরত্ব কম হওয়ায় টোটো করে যাতায়াত করেন। কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছেন, টোটোতে উঠলেই আশপাশের বহু লোক তাঁর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এমনভাবে তাকায় যেন দেখার মতো কিছু বিশেষ আছে। তাঁদের সেই দৃষ্টিই তাঁকে অস্বস্তিতে ডুবিয়ে দিচ্ছে প্রতিদিন।

এ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনতে অহনা একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, টোটোতে বসলে সব কিছু স্পষ্ট দেখা যায়, আর সেই সুযোগেই চারপাশের লোকজন তাঁকে বারবার নজরে মাপেন। তিনি বুঝতে পারেন না, মানুষজন কী দেখতে চায় বা কেন এমন অশোভন আচরণ করে। পুরো রাস্তা জুড়ে যেভাবে তাকিয়ে থাকে, তা তাঁকে আতঙ্কিত করে তুলছে।

অভিনেত্রীর কথায়, গাড়ির ভিতর কিংবা কাজের জায়গা ছাড়া আর কোথাও তিনি নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না। সবসময় প্রাইভেট গাড়ি বা ক্যাব ব্যবহার করা সম্ভব নয়। ফলে রাস্তাঘাট বা পাবলিক ট্রান্সপোর্টে নামলেই যেন নতুন করে দুশ্চিন্তা শুরু হয়। কেন মেয়েদের এখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটাই তাঁর কাছে বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ সিরিয়াল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই জিতুর বিশেষ বার্তা! ‘পুরুষ মানেই নষ্ট নয়’- অভিনেতার নতুন ইঙ্গিত!

শেষে অহনা দর্শকদের উদ্দেশে অনুরোধ জানান, অন্য কেউ এমন সমস্যায় পড়লে যেন তাঁদের অভিজ্ঞতা জানান। পাশাপাশি তিনি সবাইকে আহ্বান করেন সমাজকে মেয়েদের জন্য আরও নিরাপদ করে তুলতে। তাঁর বার্তা সরল—সম্মান আর নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক অধিকার।

Back to top button