জন্মের আগেই আসন্ন সন্তানের নাম ফাঁ’স! ছোট্ট সদস্যের কি নাম রাখলেন অহনা-দীপঙ্কর?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জীবনে পা রেখেছেন তিনি নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
এছাড়াও বড় পর্দায় সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ ছিল। তবে বর্তমানে খুব শীঘ্রই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। সামনের মাসে অর্থাৎ আগস্টেই অহনা এবং দীপঙ্করের জীবনে আসতে চলেছে নতুন সদস্য।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই ক্যামেরার পেছনের মানুষ দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অহনা। গত বছর রেজিস্ট্রি ম্যারেজ সারেন দুজনে। তাদের সম্পর্ক নিয়ে একসময় অনেক কাদা ছোঁড়াছুঁড়ি হয়েছে। কিন্তু সেসব কিছুই পরোয়া করেননি তারা। এখন দুজনেই ছোট্ট সদস্য আসার অপেক্ষায় দিন গুনছে। এরই মধ্যে এক সাক্ষাৎকারে সন্তানের নাম প্রকাশ্যে আনলেন দীপঙ্কর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দুজনকেই তাদের আসন্ন সন্তানের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তাদের কি প্ল্যান, ছেলে হলে কি নাম রাখবে মেয়ে হলে কি নাম রাখবে দুজনে। সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ যেকেউ তাদের সন্তান আসার আগে মনে মনে কিছু নাম ঠিক করে রাখে। তেমনটাই করেছেন অহনা আর দীপঙ্কর।
আরও পড়ুনঃ জনপ্রিয় অভিনেতার অকাল মৃ’ত্যু! মাত্র ৫৩ বছর বয়সেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় কৌতুক শিল্পী!
তবে সাক্ষাৎকারে তাদের এই প্রশ্ন করা হলে দীপঙ্কর সরাসরি জানিয়ে দেন, ‘আমরা নাম ঠিক করে রেখেছি, কিন্তু এখন কিছুতেই বলব না।’ অহনা বলেন, ‘নাম ঠিক করা হয়ে গেছে কিন্তু এখনই বলতে চাই না যদি পাল্টে যায়। মেয়ের নাম টা পাল্টাবে না তবে ছেলের নামটা একটু হলেও পাল্টাতে পারে।’

