‘একটার পর একটা অ্যাটাক…আমি ক্লান্ত!’ বারবার স্ট্রো’কের আশঙ্কা! হাসপাতালেই নজরদারিতে অগ্নিদেব চট্টোপাধ্যায়! কি বলছেন চিকিৎসক?

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)-র অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে টলিউডে। শনিবার তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) সমাজমাধ্যমে জানান, মাইল্ড স্ট্রোকের কারণে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শুরু হয় উৎকণ্ঠা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুদীপা বিস্তারিতভাবে জানান, প্রাথমিক এমআরআই রিপোর্টে স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হয়েছে। তাঁর কথায়, এর আগের দিনও হয়তো আরেকটি অ্যাটাক হয়েছিল, যদিও সেটি কতটা গুরুতর ছিল তা স্পষ্ট নয়। তবে একাধিকবার আক্রমণের লক্ষণ দেখা যাওয়ায় চিকিৎসকেরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।

তিনি আরও জানান, প্রথমে বিষয়টি এতটা গুরুতর মনে হয়নি। অগ্নিদেব মাথাব্যথার কথা বলছিলেন, কিন্তু হঠাৎই তাঁর বাঁ চোখে ঝাপসা দেখা শুরু হয় এবং হাঁটতে গিয়ে টলমল করতে থাকেন। তখনই দ্রুত পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময়মতো পদক্ষেপ নেওয়াতেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা।
বর্তমানে অগ্নিদেবের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুদীপা আগেই সকলের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছিলেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ইন্ডাস্ট্রির বহু মানুষও তাঁর সুস্থতা কামনা করছেন এবং পাশে থাকার বার্তা দিচ্ছেন।
আরও পড়ুনঃ মদের আসরে চরম শিক্ষা! নারীর অপমানের যোগ্য জবাব দিল দিতি! শয়’তান রক্তিমের সর্বনাশ করলো অদ্বিতীয়া! দুর্ধর্ষ আজকের পর্ব
উল্লেখ্য, সম্প্রতি টলিউডে একের পর এক খারাপ খবর সামনে এসেছে। Rahul Arunoday Banerjee-র মৃত্যু, Pranab Chatterjee-র প্রয়াণ এবং Utsav Mukherjee-র নিখোঁজ হওয়ার ঘটনা ইতিমধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে। এর মধ্যেই অগ্নিদেব তাঁর নতুন ছবি ‘চোর’-এর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, যেখানে অভিনয় করছেন Jeetu Kamal।

