বিয়ের পর অভিষেকের জীবনে ফিরলেন প্রাক্তন! তবে কি ভাঙতে বসেছে অভিনেতার নতুন সংসার?

টেলিভিশনের পর্দার জনপ্রিয় একজন অভিনেতা অভিষেক বোস (Abhishek Bose)। বর্তমানে যাকে আমরা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে (Phulki) নায়ক চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। ধারাবাহিক অভিনেতার চরিত্রের নাম রোহিত। এর আগে অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। নেতাজি, গঙ্গারামের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার ঝুলিতে।
কিছুদিন আগেই বাস্তবে বিয়ে সেরেছেন অভিষেক। অভিনেতা গাঁটছড়া বেঁধেছেন ফুলকি ধারাবাহিকেরই খলনায়িকা অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে। বেশ অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই সে সেই গুঞ্জন কে সত্যি করে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে এরই মাঝে আরও একটি খবর সামনে এসেছে।
গুঞ্জনে শোনা যাচ্ছে আবারো অভিনেতার জীবনে ফিরে এসেছে অভিনেতার প্রাক্তন প্রেমিকা অলিভিয়া সরকার। অভিষেকের জীবনে শার্লি প্রথম নয়, এর আগেও বহুবার বহু মহিলা এসেছে। অভিনেত্রী দিয়া মুখার্জি, অভিনেত্রী সুরভী মল্লিক এর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলেন তাই অভিনেতার ব্যক্তিগত জীবনে প্রাইশই চর্চা হতো। একসময় জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়ার সাথেও সম্পর্কে ছিলেন। যদিও সোশ্যাল মিডিয়ায় কড়া মন্তব্য করেছেন অলিভিয়া। সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা ভাল বন্ধু ছাড়া আর কিছু নন।
তারপর বহু বছর তাদের আর একসাথে দেখা যায়নি। কিন্তু বিয়ের পরেই আবার অভিষেকের জীবনে ফিরলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ এতো বছর পর কি উদ্দেশ্যে ফিরলেন অলিভিয়া? তবে কি আবারও অভিষেকের জীবনে প্রাক্তনের আগমন ঘটতে চলেছে?
আরও পড়ুনঃ ‘দেব আমাকে ফোন করেছিল…ছবিটা আজও দেখার সুযোগ পাইনি’- কেন এখনো ধূমকেতু দেখেননি শুভশ্রী?
আসলে না ব্যাপারটা সেরকম নয় একেবারেই। এই মুহূর্তে ফুলকি ধারাবাহিকে দেখানো হচ্ছে রোহিতের জীবনে হঠাৎ ফিরে এসেছে শিনা। সে কিনা একসময় রোহিতকে পছন্দ করত। আর সেই শিনা চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। এবার থেকে অলিভিয়াকে দেখা যাবে ফুলকি ধারাবাহিকে।

