‘আমি সত্যিই বলব…রাত নটার পর ভুলেও বাড়ি থেকে বের হবে না!’ মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে কটাক্ষের মুখে তিথি বসু! হঠাৎ কেনো এমন বললেন অভিনেত্রী?

বর্তমানে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক গুলির মাঝেও আগেকার পুরনো দিনের বেশ কিছু সিরিয়াল আজও দর্শকের মনে জায়গা করে রয়েছে। দর্শক সেগুলো একেবারেই ভুলতে পারেনি। তার মধ্যে অন্যতম হলো স্টার জলসার (Star Jalsha) সব থেকে জনপ্রিয় ধারাবাহিক মা। সেসময় মা ধারাবাহিকের (Television Serial) জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। এই ধারাবাহিকের ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। সেই সময় অভিনেত্রী একদম ছোট ছিল। তবে বর্তমানে অনেকগুলি বছর এগিয়ে গিয়েছে।
মা ধারাবাহিকেই ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু। ধারাবাহিকে অভিনয় করে বেশ নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু ওই ধারাবাহিকের পর সেভাবে আর তিথিকে নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি। বর্তমানে ইউটিউব এর চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সেখানে প্রতিদিনের ব্লগ ভিডিও বানান তিনি।
এবারে মেয়েদের সুরক্ষা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বর্তমানে চারিদিকে যা পরিস্থিতি। তাতে মেয়েদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এমনকি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর এক বক্তব্য নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এবারে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের বক্তব্য রাখলেন অভিনেত্রী।
তিথির কথায়, ‘সত্যি মেয়েদের নিজেদের কথা ভেবে রাত ন’টার পর বাড়ি থেকে বের হওয়া উচিত নয়। এতদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনার কথা সামনে উঠে আসছে। গতকালই শুনলাম দমদমে একটি ১৪ বছরের মেয়ের সঙ্গে অ’মা’ন’বি’ক আ’চ’র’ণ করা হয়েছে। আসলে কি বলত এতদিন পরে যা বুঝতে পেরেছি যেখানে আইন ব্যবস্থা ঠিক নেই, সেই দেশের লোকজন কখনোই শো’ধ’রা’বে না।যেখানে এমন কা’ণ্ড ঘটলে কোনও ব্যবস্থা নেওয়া হয় না, সেখানে এমন ঘটনা বারবার হবে। আজ যারা অ’প’রা’ধ করছে তারা পূর্ববর্তী অ’প’রা’ধী’কে দেখেই সাহস পাচ্ছে। যদি একজনও শা’স্তি পায় তাহলে এই ঘটনা আর ঘটে না। একটা ছেলে একটা মেয়ের সাথে এরম করছে,দু’দিন কিনা লোকজন একটু কথা বলছে, আ’ন্দো’ল’ন করছি এবং তিন দিনের মাথায় ভুলে যাচ্ছে। কেউ কোন যথাযথ শা’স্তি’ও পাচ্ছে না। যখন মানুষ জানবে আমি একটা এরকম ভুল করলে এরকম একটা মা’রা’ত্ম’ক শা’স্তি পেতে পারি। মানুষ এই ভুলটা করতে ভাববে। যেখানে কোন শা’স্তি নেই সেখানে আমি সত্যিই বলব মেয়েরা দয়া করে নিজেরা নিজেদের কথা ভেবেই রাতে বাড়ি থেকে বেরিয়ো না।’
আরও পড়ুনঃ ঋষি উজির বিয়ের মন্ডপে হাজির পুলিশ! সিঁদুর দানের আগেই পর্দা ফাঁস! দুর্ধর্ষ আজকের পর্ব
অভিনেত্রী আরও বলেন, ‘আরজি কর কা’ণ্ডে’র পর সকলে প্র’তি’বা’দ জানাল, রাস্তায় নামল, আবার সবকিছু ভুলে গেল। অ’প’রা’ধী’রা বুঝে গিয়েছে, কেউ কোনও শা’স্তি পাবে না। এটা দেখে আরও বেশি সাহস পেয়ে যাচ্ছে তারা। এদের মধ্যে একজন কেউ যদি দৃষ্টান্তমূলক শা’স্তি দেওয়া যেত তাহলে এমন কাজ করার আগে বারবার ভাবত অন্যরা। যদিও রাত-দিন, পোশাক বা বয়স কোনও কিছুই ম্যাটার করে না তবুও তোমাদের বারবার বলছি তোমরা নিজেদের স্বা’র্থে’ই বাড়ি থেকে বের হবে না। এরকম জ’ল্লা’দ সব সময় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। খোলা, বেলাগাম, তাই রাত নটার পর ভুলেও বাড়ি থেকে বের হবে না।’

