ঋষি উজির বিয়ের মন্ডপে হাজির পুলিশ! সিঁদুর দানের আগেই পর্দা ফাঁস! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। শুরুর পর থেকে টিআরপি তালিকায় ভালই ফলাফল করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে দুই বোনের সামনে আসছে নতুন নতুন বিপদ। এক কথায় জোয়ার ভাঁটা ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশার চিন্তায় উজির চোখ মুখ শুকিয়ে গেছে। ঋষির কাকিমা নিশাকে সারা সন্ধ্যে দেখতে না পেয়ে বেশ সন্দেহ করছে। ঋষির দিদি তখনই শঙ্খকে ফোন করে সবটা জানায়। শঙ্খ তো সব শুনে অবাক হয়ে যায়। তার চিৎকার শুনে উজিও ভয় পেয়ে যায়। বোনকে আর বাঁচাতে আসতে পারল না নিশা। ঋষিদের ক্ষতি করতে গিয়ে নষ্ট হয়ে গেলো সবকিছু।

 

Bengali serial

বিয়ের এক একটা নিয়ম এগোচ্ছে আর উজির ভয় হতে শুরু করছে তার দিদিকে নিয়ে। এদিকে উজির হাবভাব চোখ মুখ দেখে ঋষির সন্দেহ শুরু হয়। উজি ঋষির সম্বেই ভানুকে সমানে নিশার কথা জিজ্ঞাসা করতে থাকে। ভানুও নিশাকে বারবার ফোন করছে কিন্তু ফোনে পাচ্ছে না। নিশা আসলে ফোন ধরার মতো অবস্থাতে নেই। সে তো পুলিশের হাত থেকে পালানোর জন্য দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে।

অন্যদিকে ঋষির কাকা যখন জানতে পারে ১২ কোটি টাকার গয়না চুরি হয়েছে তখন তো তার মাথায় হাত পড়ে যায়। বড় ব্যবসায়ীর মেয়ের বিয়ের গয়না চুরি হয়ে গেছে তিনি সবটা জানতে পারলে ঋষিদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই কি করবে দিশেহারা হয়ে পড়ে সকলে। ওদিকে ঋষির কাকিমা জানায় সারা বিয়েতে নিশাকে সে কোথাও দেখতে পাইনি। আর এই বিষয়টা ভীষণই সন্দেহজনক।

আরও পড়ুনঃ মিথ্যে ভূমিকম্পের গল্প শুনিয়ে পারুলের পরীক্ষায় ব্যাঘাত! এই শয়তানির উপযুক্ত শাস্তি দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

আর বিয়ের মন্ডপে এক এক করে সমস্ত নিয়ম হয়ে যাচ্ছে দেখে উজি আর কোন উপায় দেখতে না পেয়ে মিথ্যে শরীর
খারাপের নাটক করে বাথরুমে গিয়ে বমি করার বাহানা দেয়। সকলেই ভাবে সারাদিন উপোস করে আছে আগুনের সামনে এতক্ষন বসে থাকতে হচ্ছে দেখে হয়তো উজির শরীর খারাপ করেছে। তাই ঋষির বোন উজিকে নিয়ে যায় বাথরুমে। সেখানে গিয়ে তো উজি কি করবে বুঝতে পারে না। দিদিকে ফোন করার চেষ্টা করে কিন্তু নিশাকে ফোনে পায়না। ওদিকে নিশার গাড়ি তো ব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে। কিন্তু পুলিশ হাজার খোঁজাখুঁজির পরেও যারা গয়না চুরি করেছে তাদের বা গয়না কিছুই খুঁজে পায় না। ওদিকে ঘুমের ওষুধ খাবারের মিশিয়ে সবাইকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও কি করবে কোন দিশা খুঁজে পাচ্ছে না উজি। এদিকে আবারো বিয়ের মন্ডপে গিয়ে নিয়ে যাওয়া হয় উজিকে। আর তখনই সেখানে উপস্থিত হয় পুলিশ। পুলিশ এসে জানায় ঋষিদের ১২ কোটি টাকার গয়না ডাকাতি হয়েছে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button