‘সেটাকে ঢেকে রেখে লজ্জা পেতে চাই না…’-আর মাত্র কয়েকদিন, আসছে নতুন অতিথি! এর মাঝেই সমাজ মাধ্যমে একি বললেন অহনা দত্ত!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকে তাকে দিনের পর দিন শয়তানি করতে দেখেছেন দর্শকেরা। নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।
টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে ভিলেন চরিত্রে প্রথমবার আত্মপ্রকাশ করে অহনা। ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। ভিলেন চরিত্রে অভিনয় করা সত্যিই মুখের কথা নয়। সেখানে অহনা প্রথমবার অভিনয় করেই ভিলেনের চরিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। এছাড়াও সম্প্রতি সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ।
কিছুদিন আগেই অভিনেত্রী নিজের বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিলিয়ে ভাগ করে নিয়েছিলেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই ক্যামেরার পেছনের মানুষ দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অহনা।বর্তমানে আর কিছু মাসের মধ্যেই দীপঙ্কর এবং অহনার জীবনে আসতে চলেছে ছোট্ট সদস্য। মা হতে চলেছেন তিনি।
বর্তমানে শুধু জুনিয়রের আসার দিন গুনছেন দুজনে। একের পর এক অনুষ্ঠান পর্ব চলছে। কিছু দিন আগে ননদের বাড়িতে সাধের অনুষ্ঠান হয়েছে। তার পরেই ছিল অহনার জন্মদিন। তারপর কাছের বন্ধুরা মিলেও সাধ দিয়েছেন অভিনেত্রীকে। এরই মাঝে দর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ পোস্ট করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ কমলিনীর মনের কথা বুঝে গেলো চন্দ্র! নতুন করে সংসার করার ভয়ে বাড়ি ছাড়লো কমলিনী!
অভিনেত্রী লিখেছেন, ‘প্রেগন্যান্সি তে একজন মহিলার ইমোশনাল এবং physical অনেক পরিবর্তন ঘটে এবং আমি এই পরিবর্তন গুলো কে নিয়ে গর্ব বোধ করি ! যেরকম শাড়ি তেই নারী সেরকম ভাবেই যেই পরিবর্তন টি আমাকে পরিপূর্ণতা দিয়েছে তাকে ঢেকে রেখে লজ্জা পাওয়ার কারণ আমার কাছে নেই! সুন্দর ভাবে এই মাস গুলো নিজেকে গুছিয়ে রেখেছি শত কষ্ট হওয়ার পরেও! আগেই বলে দি যারা ভুল মন্তব্য করবেন আশা করি আপনারাও এরকমই এক শরীর থেকে বেরিয়েছেন। আশীর্বাদ করবেন আমাদের, যাতে আমাদের আগামী দিন গুলো ভালো হয়।’ ছবিতে অহনাকে জিম স্যুট পড়ে দেখা গিয়েছে।

