‘হয়তো আমার স্পষ্ট কথার জন্যই…’ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বাদ যাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তনিমা সেন

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তনিমা সেন (Tanima Sen)। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে তার অবদান সত্যি অনস্বীকার্য। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন (Bengali Television) অভিনেত্রী হিসেবে জনপ্রিয়, তবে তিনি একজন থিয়েটার শিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের অভিনয় ক্যারিয়ার। ১৯৮৪ সালে, তিনি একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
এরপর একের পর এক ছবিতে, ধারাবাহিকে কাজ করেছেন। কমেডি চরিত্রে তার অভিনয় সত্যি ছিল অতুলনীয়। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল গোগোলের কীর্তি, অভিশপ্ত নাইটি, পথের শেষ কথা, প্রেম বাই চান্স, বন্ধু এসো তুমি, প্রেমের ফান্দে কাকাতুয়া সহ আরও অনেক। এছাড়াও টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয় ধারাবিক হল জন্মভূমি, রূপকথা, লাবনীর সংসার, শ্বাশুড়ি জিন্দাবাদ, বিবি চৌধুরানী ইত্যাদি। বর্তমানে খুব একটা টিভির পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে।
স্টার জলসা-র ‘উড়ান’ ধারাবাহিক থেকে হঠাৎই বাদ গিয়েছেন তিনি। ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকেও তেমনই দেখা যাচ্ছে না তাঁকে। যে কোনও বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্যই কি তবে কাল হলো? একগাল হেসে তনিমা বলেন ‘হয়তো আমার স্পষ্ট কথার জন্যই এমন সিদ্ধান্ত। তবে দর্শক কিন্তু আমায় আজও বড় পছন্দ করেন। কেন আমায় পর্দায় দেখা যাচ্ছে না সেই ব্যাপারেও প্রশ্ন রয়েছে তাদের মনে। প্রায় সাত-আট মাস হলো কাজ নেই। সত্যিই জানি না কেন এমন হলো।’
তার পরেও এ ভাবে বাদ পড়া মন থেকে মেনে নিতে পারছেন না অভিনেত্রী। তনিমার কথায়, ‘অর্থনৈতিক ভাবে এই মুহূর্তে হয়তো খুব চাপ পড়িনি। মেয়ে, নাতি রয়েছে। আমায় আগলে রাখে। ওরা একমুঠো খেলে আমিও পাব জানি। তবে এই বয়সে এসে এ ভাবে হঠাৎ বসে যাওয়া মন ও শরীরের উপর ভীষণ ভাবে চাপ পড়ে। সেটাই হচ্ছে। শুধু তাই নয়, একইসঙ্গে শরীরও খারাপ হচ্ছে। পায়ে ব্যথা হয় মাঝেমধ্যেই। ডাক্তার বলছেন, রাস্তায় বেরিয়ে হাঁটতে। আমি ওগুলো সে ভাবে পারি না। কাজের মধ্যে ডুবে থাকলে সেটা এমনিই হয়ে যায়।’
নিজের ইন্ডাস্ট্রিতে কাজ না পেলেও, মুম্বই থেকে প্রচুর ডাক আসছে তাঁর কাছে। তনিমার কথায়, ‘কেন আমায় কেউ নিচ্ছেন না সেটা তো সত্যিই জানি না। তবে আমার মতো চরিত্র বা চরিত্রের মতো আমি, এটা তো না হওয়ার কিছু নেই। আমার বিশ্বাস আবার যখন ডাক আসবে তখন সব জায়গা থেকেই আসবে। তবে মুম্বই থেকে প্রচুর ডাক পাচ্ছি। কিন্তু এখন বয়স, শরীর, মানসিকতা সব মিলিয়েই এখন বাড়ি থেকে এত দূরে গিয়ে কাজ করতে পারব না।’
আরও পড়ুনঃ অভিনয়ে সুযোগ দেওয়ার নামে প্রতারণা! আত্মহ’ত্যা করতে গিয়েছিলেন নায়িকা! ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে সোচ্চার রোশনি তন্বী ভট্টাচার্যের মা!
তাঁর কথায়, ‘বড় শিল্পীদের তো সবাই ডাকেন। আমি তাঁদের কথা বলতে চাই, যাঁরা প্রচারের আলো থেকে অনেকটা দূরে। আমি সব রকম ঘরানায়, সমস্ত চরিত্রে অভিনয় করেছি। একটু গুছিয়ে নিয়ে সবটা শুরু করব।’

