অভিনয়ে সুযোগ দেওয়ার নামে প্রতারণা! আত্মহ’ত্যা করতে গিয়েছিলেন নায়িকা! ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে সোচ্চার রোশনি তন্বী ভট্টাচার্যের মা!

টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। নায়িকা চরিত্রের পাশাপাশি ভিলেন চরিত্রেও বহুবার দেখা গিয়েছে অভিনেত্রীকে। হৃদয় হরণ বিএ পাস ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীকে ফেলনা, মন ফাগুন, তুমি আমার মা, কোন গোপনে মন ভেসেছে, আকাশ কুসুম এর মতন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। বর্তমানে আবারো স্টার জলসার চিরসখা ধারাবাহিকের হাত ধরে ফিরেছেন। ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

actress

তবে এই অভিনয় জগতে আসার আগে অনেক বড় ফাঁদে পড়েছিলেন রোশনি।সেই ফাঁদে পড়ে অভিনেত্রীর গোটা জীবনটাই বরবাদ হওয়ার পথে ছিল। কিন্তু অভিনেত্রীকে সেই বিপদ থেকে উদ্ধার করেন তার মা। অভিনয় জগতে আসতে হলে কমবেশি স্ট্রাগল সবাইকে করতে হয়। তবে অভিনেত্রীর প্রথম থেকেই ইচ্ছে ছিল গান নিয়ে এগোনোর, অভিনেত্রীর গানের গলা খুব সুন্দর। সেরকম একটি রিয়েলিটি শোতে গানের অডিশন দিতে গিয়ে অভিনয়ের করার সুযোগ আসে রোশনির কাছে। অভিনেত্রীর মায়ের প্রথম থেকে ইচ্ছে ছিল অভিনয় জগতে অভিনয় করবে। তবে অভিনেত্রীর বাবা একেবারেই পছন্দ করত না এই পেশাকে।

সেই সময় অভিনেত্রীর জীবনে ঘটে সেই ভয়ংকর ঘটনা। যা মনে পড়লে আজও রোশনির গায়ে কাঁটা দিয়ে ওঠে। কান্নায় দুচোখ ভিজে আসে। সেই ঘটনার কথা সবার সামনে জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর মুখে এমন কথা শুনে প্রত্যেকেই শিহরিত হয়ে উঠেছিলেন।

আরও পড়ুনঃ শুধুমাত্র অভিনয় বা মডেলিং নয়, পরিণীতার পারুলের রয়েছে আরও একটি বিশেষ গুণ! জানলে অবাক হবেন আপনিও!

মেয়ের স্বপ্নপূরণের আশায় তখন ঘুরছেন মা-মেয়ে। অনেকগুলো অডিশন দিয়েও লাভ হয়নি। এরপর একজন রোশনিকে পছন্দ করেন এবং কাজের প্রতিশ্রুতি দেন, পরিবর্তে ৫ লাখ টাকা দাবি করেন। তবে দর কষাকষির পর সেই ৫ লাখ নেমে আসে ৫০ হাজারে। কিন্তু রোশনির মায়ের মন চায়নি মেয়ে এভাবে কাজ পাক। তাই তিনি টাকা না দেওয়ারই সিদ্ধান্ত নেন। সেইসময় রোশনি নাকি সুইসাইড পর্যন্ত করতে চেয়েছিল। মেয়ের স্ট্রাগলের কথা বলতে গিয়ে গলা ধরে আসে রোশনির মায়ের। তবে আজ রোশনি একজন সফল অভিনেত্রী হয়ে উঠতে পেরেছেন, স্বপ্ন পূরণ করেছেন মায়ের।

Back to top button