মিডিয়ার সামনেই রুক্মিণীর চোখ ঢেকে মধ্যমা তুললেন স্বস্তিকা! কাকে উদ্দেশ্য করলেন অভিনেত্রী?

এবার পূজোতেই মুক্তি পাচ্ছে দেব (Dev Adhikari) স্বস্তিকা (Swastika Mukherjee) এবং রুক্মিণী (Rukmini Moitra) অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টেক্কা’ (Tekka)। এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে অনেক উত্তেজনা, আশা ছিল। অবশেষে আগামী ৮ অক্টোবর মহা পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জি (Srijit Mukherjee) পরিচালিত টেক্কা। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। বর্তমানে ছবির প্রচার কার্যে এদিক-ওদিক ছুটতে হচ্ছে অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক কে।

ছবিতে প্রথমবার দেবের অভিনয় জগতে একদম ভিন্ন রকমের একটি চরিত্রে দেখা যাবে তাকে সাথে থাকছে স্বস্তিকা এবং রুক্মিণী দুজনের চরিত্রই বেশ অন্যরকম হতে চলেছে। ট্রেলারে রুক্মিণীকে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অন্যদিকে স্বস্তিকা একজন মায়ের ভূমিকে অভিনয় করছে। যার লড়াই তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য।আর অন্যদিকে দেবের চরিত্রটা তো একেবারেই আলাদা। চাকরি হারিয়ে সে উন্মাদের মতো ঘুরছে, সে ঘেন্না করে বড়লোকদের। যারা তার চাকরি কেড়ে নিয়েছে তাদের থেকে প্রতিশোধ নেওয়ায় তার মূল লক্ষ্য, সেই কারণেই হাতে তুলে নিয়েছে বন্দুক। ছবিতে স্বস্তিকার মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে সে নিজের কাজ হাসিল করতে চাইছে।

সাক্ষাৎকারে ধরা দিলেন দুই অভিনেত্রী

সম্প্রতি ট্রেলার লঞ্চের পরেই স্বস্তিকা এবং রুক্মিণী একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন। সেখানেই নিজেদের ছবি নিয়ে নানান আলোচনা করেছেন দুই অভিনেত্রী। সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন ‘ছবিতে আমাদের প্রচুর চিৎকার করতে হয়েছে। গত একমাস ধরে আমরা ব্যক্তিগতভাবে যা চিৎকার করে চলেছি, এবং আমি জানি আরও করতে হবে আগামী দিনে। সেখানে আমরা আমাদের ছবিতেও প্রচুর চিৎকার করেছি। তার থেকেও বেশি আমাদের পরিচালক সৃজিত চিৎকার করেছে।’

রুক্মিণী জানান ‘আমাদের ছবির নামের মতনই ট্রেলারে দেখা গেছে তাদের টেক্কার মতনই বন্দুকটাও সবার হাতে হাতে ঘুরছে কার হাতে গিয়ে শেষ পর্যন্ত থাকবে সেটা বলা যাচ্ছে না। তাস খেলাতে টেক্কা যেমন শেষে কার হাতে থাকবে সেটা জানা যায় না তেমনি আমাদের ছবির গল্প। আর কারণটা সবার ক্ষেত্রেই আলাদা।’ স্বস্তিকা বলেনি ‘আজকে বাড়ি গিয়ে শান্তভাবে শর্টস আর টি শার্ট পড়ে ট্রেলারটা দেখবো। এখন তো অনেক হইহুল্লোড়ের মধ্যে রয়েছি তাই ভেতরে ঠিকমতো ঢোকেনি।’

আরও পড়ুন: দেবের মুখে এই ধরনের কথা আশা করেননি দর্শক! ধিক্কার জানাচ্ছেন জনতা

অবশেষে অভিনেত্রীদের জিজ্ঞাসা করা হয় অনেকেই এই ছবি নিয়ে ট্রোল করবে তাদের চরিত্র নিয়ে এক এক বিষয়ে বক্তব্য দেবে, এই নিয়ে কি বলতে চান তারা। সেইসময় স্বস্তিকা কোনো কথা না বলে নিজের হাতের মধ্যমা আঙুল দেখান। এরপরে স্বস্তিকা বলেন ‘রুক্মিণী কিন্তু খুব ভালো মেয়ে ও এসব দেখে না। এসব বলেও না, তাই ওকে এর মধ্যে টানার দরকার নেই। ওর হয়ে আমি সমস্ত ট্রোলার এবং সমালোচকদের সাইন ল্যাঙ্গুয়েজে এটা দেখিয়ে দিলাম।’

Back to top button