‘চোখের জল বিক্রি করতে চাই না, এটা নিয়ে দয়া করে প্রচার করবেন না!’- সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী স্বাগতা মুখার্জী!

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর এই ধারাবাহিক জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বাগতা মুখার্জী। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বেশিরভাগ সময় অভিনেত্রীকে আমরা নেগেটিভ চরিত্রে দেখে এসেছি। খলনায়িকা চরিত্রে অভিনেত্রীর জুড়ি মেলা ভার। ভিলেন হিসেবে সব সময় দর্শকের মন জিতেছেন তিনি।

একাধিক জনপ্রিয় ধারাবাহীকে ভিলেন চরিত্রে অভিনয় করে আসেন বছরের পর বছর ধরে, বড় করতে তো বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী তবে বেশিরভাগ সময় টেলিভিশনের পর্দাতেই দেখা যায় অভিনেত্রীকে। দুর্দান্ত অভিনেত্রী হওয়া সত্ত্বেও অভিনেত্রীকে বেশিরভাগ সময় তার রূপ নিয়ে কথা শুনতে হয়েছে। মুখে দাগ, বিশ্রী দেখতে এই ধরনের কমেন্ট প্রায়শই শুনে এসেছেন অভিনেত্রী। যদিও অভিনেত্রী কখনো সে সমস্ত কমেন্টকে গুরুত্ব দেননি।

অভিনেত্রী জীবনে ভীষণই পজিটিভ থাকতে পছন্দ করেন। নিজের আশেপাশের মানুষদেরও পজেটিভ রাখতে পছন্দ করেন। যদি তার সামনে কোন মানুষ নেগেটিভ ভাবে থাকে বা নেগেটিভিটি ছড়ায় তাহলে নয় তিনি সেই মানুষটাকে শুধরে দেওয়ার চেষ্টা করেন আর নয়তো তার সঙ্গ ছেড়ে দেন।

আরও  পড়ুনঃ মা ডাক শোনার আগেই নেমে এলো অন্ধকার! চিরনিদ্রায় প্রিয় রাই! প্রকাশ্যে মিঠিঝোরার দুর্ধর্ষ প্রোমো

সম্প্রতি এক সাক্ষাৎকার অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় সব সময় অভিনেত্রীকে হাসিখুশি দেখা যায় কখনো দুঃখ হলে বা কান্না পেলে অভিনেত্রী কি করে? অভিনেত্রী বলেন, ‘আমি জানি যখন দুঃখ হয় তখন সেটা বাজারে বেশি বিকল বাজারে চোখের জল বেশি বিক্রি হয়। আমার সেটা ইচ্ছে নয় যে আমি চোখের জল বিক্রি করব। চোখে জল সবার আসে, সেটা মুছিয়ে দেওয়ার মত কেউ থাকলে ভালো কিন্তু সেটা পাবলিসিটি করো না। আমি দুঃখটাকে এতটা গুরুত্ব দি না, কারণ গুরুত্ব দিলেই মাথায় চেপে বসবে। তাই চেষ্টা করি কাটানোর।’

Back to top button