সব্যসাচীর বিরুদ্ধে সাংবাদিকতায় নামলেন সুস্মিতা! প্রাক্তন স্বামীকে জবাব দিতে এবার ক্যামেরার সামনে অভিনেত্রী?

দিনে দিনে বিচ্ছেদের সংখ্যা যেন বেড়েই যাচ্ছে। একটা সুখী দম্পতিও বিয়ের কয়েক বছরের মধ্যে গিয়ে বিচ্ছেদের পথে হাঁটছে। যে সমস্ত কাপলদের আমরা আইডিয়াল ভাবতাম একে একে তাদেরও বিচ্ছেদ হচ্ছে। যেমন কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেতা সুস্মিতা রায় (Sushmita Roy) এবং জনপ্রিয় সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty) বিচ্ছেদের খবরে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী। যিনি জনপ্রিয় নিউজ চ্যানেল জি ২৪ ঘন্টার (Zee 24 Ghonta) একজন বড় সাংবাদিক। আর অভিনেত্রী সুস্মিতা একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। দর্শক মহলে বেশ পরিচিত মুখ।
তাদের বিচ্ছেদের খবরে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। যদিও কি কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল সেই সম্পর্কে কেউই মুখ খোলেনি। বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রী সুস্মিতার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন সব্যসাচী, সেই শুভেচ্ছা বার্তা দেখেই অনেকে আন্দাজ করেছিলেন তাদের মধ্যে বিচ্ছেদের খবর। তবে এবারে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে বড়সড়ো চমক আনলেন অভিনেত্রী সুস্মিতা। চোখ রাখার নির্দেশ দিলেন আরেক জনপ্রিয় সংবাদ চ্যানেল এবিপি আনন্দের দিকে। সুস্মিতা নিজের ফেসবুকে লেখেন, ‘চোখ রাখুন ‘ABP আনন্দ’ “শিরোনাম” এ রোজ সকাল 6টা থেকে রাত 12টা।’
তবে হঠাৎ করে কেন এবিপি আনন্দতে চোখ রাখতে বললেন অভিনেত্রী? অভিনয়ের পাশাপাশি এবারে সুস্মিতাকে কি নতুন রূপে দেখতে পাবো আমরা? তবে কি প্রাক্তন স্বামীর পাশাপাশি এবারে সুস্মিতাও সাংবাদিক জগতে পা রাখতে চলেছেন? এবিপি আনন্দে থাকছে আগামী দিনে বিশেষ কোনো চমক।
অভিনেত্রীর এই পোস্ট দেখে অধিকাংশ দর্শন ধারণা করেছেন হতে পারে কোন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরবেন সুস্মিতা। জানাবেন সাংবাদিক সব্যসাচীর সাথে তার বিচ্ছেদের আসল কারণ। হতে পারে খোলাখুলি কোন অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আসল সত্যেরে জানাতে চাইছেন সুস্মিতা। কি কারণে এই পোস্ট করলেন এখন তা নিয়ে রহস্য দানা বাঁধছে।
আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী! খুব তাড়াতড়ি আসতে চলেছে কেশবের খেলার সঙ্গী? সমাজ মাধ্যমে নতুন সন্তানের আগমনের ইঙ্গিত দিলেন তারকা দম্পতি!
হতে পারে সুস্মিতা তার নতুন ব্যবসা নিয়ে কথা বলতে বা তার প্রমোশনের জন্যই হয়তো কোন বিশেষ অনুষ্ঠানে আসতে চলেছে। সেই কারণেই চোখ রাখতে বলেছেন এবিপি আনন্দের দিকে। এখনো স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। কারণ অভিনেত্রী নিজের পোস্টে কি কারণে এবিপি আনন্দের দিকে চোখ রাখতে বলেছেন তা স্পষ্ট ভাবে জানাননি। উল্লেখ্য কিছুদিন আগে সব্যসাচীর চ্যানেল ২৪ ঘন্টা টিআরপি তালিকা তৃতীয় স্থান দখল করেছে। প্রাক্তন স্বামী চ্যানেলকে পেছনে ফেলতেই কি নতুন কোন উদ্যোগ নিয়ে সুস্মিতা? আপনাদের কি মনে হয়?

