দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী! খুব তাড়াতড়ি আসতে চলেছে কেশবের খেলার সঙ্গী? সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে তারই ইঙ্গিত দিলেন তারকা দম্পতি!

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় চ্যানেল স্টার জলসাতে (Star jalsha) এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ভালবাসা ডট কম। আজ থেকে ১৫ বছর আগের এই ধারাবাহিকের কথা দর্শকেরা আজও মনে রেখেছেন। ধারাবাহিকটি সেইসময় এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শক আজও ভুলতে পারেনি। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) এবং অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। যারা বর্তমানে স্বামী-স্ত্রী। ওই ধারাবাহিকেই দুজনের প্রথম আলাপ। সেখান থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর দীর্ঘ বেশ কয়েক বছর তারা চুটিয়ে প্রেম করেন এবং অবশেষে ২০১৬ সালে নিজের সম্পর্ককে পরিণতি দেয়। দুজনের জুটিকে সেইসময় থেকে এখনো পর্যন্ত দর্শক বিপুল ভালোবাসা দিয়েছেন।

বর্তমানে তাদের সুখের সংসার। ২০২১ সালে তাদের জীবনে এসেছে তাদের পুত্র সন্তান কেশব। বর্তমানে স্বামী সন্তান নিয়েই মধুবনীর সুখের সংসার। ছেলে কেশব হবার পর থেকে যদিও টেলিভিশনের পর্দায় মধুবনীকে খুব একটা দেখা যাচ্ছে না। মধুবনীর ফ্যানরা তো মধুবনীকে ভীষণই মিস করেছেন। তবে আবারো স্টার জলসার চিরসখা ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে ফিরেছেন মধুবনী। এর পাশাপাশি অভিনেত্রীর বর্তমানে নিজস্ব একটি পার্লার রয়েছে। এছাড়াও নিত্যদিন ব্লগ ভিডিও পোস্ট করেন তিনি। সব মিলিয়ে দুজনের সংসার ভালো মতোই চলছে।

তবে এরমধ্যেই আরও একটি সুখবর দিলেন রাজা মধুবনী। খুব শীঘ্রই তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বর্তমানে রাজা ও মধুবনী দুজনেই ব্লগ ভিডিও করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে নিজেদের পরিবারে নতুন সদস্যে আসার খবর জানালেন দুজনে। বর্তমানে কেশব এখন অনেকটাই বড় হয়ে গেছে, স্কুলে যাওয়া শুরু করেছে। তাই পরিবারে নতুন সদস্য আনার প্ল্যান করছেন তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়াতে দুজনে একটি মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না… একদমই না… But life has a funny way of surprising us…আগামীকাল আমরা একটা announcement করবো… একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা টোটালি unplanned ছিল… সত্যি বলতে, আমরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না…যাইহোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে ।আগামীকালকের দিনটাই বেছে নিয়েছি… তোমাদের officially জানানোর…’

আরও পড়ুনঃ ‘একটা বুড়ি সাদা থান পরে আসছে, লাফালাফি করে চলে যাচ্ছে!’ ‘দুবার আমাকে হাসপাতালে পাঠিয়েছে, পরক্ষণেই বলেছে বুড়ি তোকে মরতে হবে না…’- টিআরপি তুলতে বৃদ্ধা অভিনেত্রীকে ব্যবহার করেছে প্রোডাকশন? অভিজ্ঞতা নিয়ে অকপটে মিতা চ্যাটার্জী!

ছবিতে মধুবনীর বেবি বাম্পের একটি ছবি দেখা গিয়েছে। তবে কি এবারে কেশবের ভাই বা বোন আসতে চলেছে? সবটাই যদিও এখনও খুবই রহস্যজনক। আগামী কাল কি ঘোষণা করবে তারকা দম্পতি সেটা পুরোটাই রহস্য। আদৌ কি দ্বিতীয় সন্তান আসতে চলেছে নাকি দর্শকদের জন্য রয়েছে অন্য কোন সারপ্রাইজ? যদিও ছবিটি দেখে মনে হচ্ছে এটি কেশবের জন্মের আগের মুহূর্তের ছবি। এবিষয়ে কি মনে হয় আপনাদের?

Back to top button