বিতর্কে টলিউড! কাজ হারিয়ে আ’ত্মহত্যার চেষ্টা শিল্পীর! প্রতিবাদে সরব কলাকুশলীরা!

আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) তরুণী চিকিৎসককে ধ’র্ষণ এবং খু’নের নৃশংস ঘটনায় প্রশ্ন উঠেছে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা বাংলা। বিগত দেড় মাস বাংলা দেখেছে শুধু প্রতিবাদ আন্দোলনের ছবি। দিকে দিকে উঠেছে ‘উই ওয়ান্ট জাস্টিস'(we want justice) এবং ‘জাস্টিস ফর আর জি কর’ (Justice for R G Kar) স্লোগান। মানুষ রাস্তায় নেমে এসেছেন কখনও মোমবাতি কখনওবা মশাল হাতে। এই আবহের মাঝেই বেশ কিছু চাঞ্চল্যকর খবর উঠে এসেছে টলিউডের অন্দরমহল থেকে। টলিউডের নারীদের কাজ করতে গিয়ে হেনস্তার খবর উঠে এসেছে।
সম্প্রতি টলিউডের বিতর্ক সৃষ্টি হয়েছিল পরিচালক অরিন্দম শীলকে নিয়ে। তার বিরুদ্ধে এক অভিনেত্রী কে যৌ’ন হেন’স্থার অভিযোগ ওঠে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি এক অভিনেত্রীকে সম্মতি ছাড়াই কোলে বসিয়ে চুমু খান। এই নিয়ে নারী সুরক্ষা কমিশনের কাছে অভিযোগ করেন ওই অভিনেত্রী। অভিযোগ জানান পুলিশেও। এরপরেই ডিরেক্টরস গিল্ড থেকে নির্বাসিত করা হয় পরিচালক অরিন্দম শীলকে।
এই ঘটনার পরেই আরও বেশ কিছু ঘটনা সামনে আসে টলিউডের থেকে। অভিনেত্রী এবং প্রযোজক এনা সাহা নিজের বাজে অভিজ্ঞতার ব্যাপারে মুখ খোলেন। তিনি জানান টলিউডের কাজ করতে গেলে কুপ্রস্তাবে ‘রাজি’ হতে হয় নায়িকাদের। তাকেও নাকি কুপ্রস্তাব দেয়া হয়েছিল। সেই কুপ্রস্তাবে ‘না’ করায় তাকে রাত্রিবেলা শুনশান রাজারহাটের রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
সম্প্রতি অভিনেতা জয়জিৎ ব্যানার্জীর ওপরেও ওঠে অভিযোগ। এক মডেল অভিযোগ জানান যে তাকে গাছ পাইয়ে দেওয়ার নাম করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিনেতা জয়জিৎ। ওই মডেল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করার অভিযোগ জানান জয়জিৎ ব্যানার্জির নামে। পরপর এরকম ঘটনায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে টলিউড কে ঘিরে।
সম্প্রতি ফের একবার বিতর্কের কেন্দ্রে টলিউড। আবার এক তারকা নারীকে কর্মক্ষেত্রে হেনস্তা করার খবর উঠে আসছে। কাজ কেড়ে নেয়ার ফলে এমনকি আত্ম’হত্যাও করার চেষ্টা করেছেন বলে শোনা যাচ্ছে ওই তারকা শিল্পী। আপাতত তিনি ভর্তি আছেন হাসপাতালে এমনটাই খবর। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
এবার কর্মক্ষেত্রে ‘থ্রেট কালচার’এর শিকার হলেন টলিউডের এক কেশসজ্জা শিল্পী। একের পর এক কাজের সুযোগ কেড়ে নেয়া হচ্ছিল তার থেকে। সংসার চালাতে হয়ে পড়েছেন দেনায় জর্জরিত। এই অবস্থাতেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহ’ননের চেষ্টা করেন ওই শিল্পী। তবে অল্পের জন্য রক্ষা পান শিল্পীর মেয়ের তৎপরতায়। এই নিয়ে চাঞ্চল্যছড়িয়েছে টলিউডের অন্দরে।
অভিনেত্রী সুদীপ্তা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন,”আমাদের ইন্ডাস্ট্রির কেশসজ্জা শিল্পী, আমার হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে যার আসা, এই মুহূর্তে হাসপাতালের এমার্জেন্সিতে শুয়ে। সুইসাইড নোট লিখে রেখে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। কোনওরকমে ঠেকানো গেছে। ওকে বাঁচানো গেছে। চিকিৎসা চলছে। সন্ধ্যাবেলা মেসেজ করে আমার সাহায্য চেয়েছিল। ক্লাসে ছিলাম। সময় মতো উত্তর দিতে পারিনি। নিজেকে ক্ষমা করতে পারছি না”।
আরও পড়ুন: এবার মিঠাইকে টেক্কা দিতে বিপরীতে শোলাঙ্কি! ছোট পর্দায় ধামাকা
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আরও জানান,”সংসার চলছে না। ওর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। ওর কাছে এটা ছাড়া আর উপায় ছিল না। গিল্ড থেকে প্রথমে ওকে সাসপেন্ড করা হয়েছিল। তিন মাসের জন্য। কিছু রুলস ব্রেক করার জন্য। এবং সাসপেনশন তুলে নেওয়ার পরে ওকে বলা হয়েছে, যে তুমি কাজ করতে পারবে একমাত্র আমরা কাজ দিলে সেটা করতে পারবে। নিজে কাজ খুঁজে এনে করতে পারবে না। ন্যাচারালি কাজের সংখ্যা কমে গিয়েছে”।

