‘ওকে দেখবো বলে চারটে অবধি জেগে থাকতাম, শুনেছি রাতের বেলায় মৃ’ত মানুষেরা…’- একাকিত্বের সঙ্গে লড়াই করে দিন যাপন করছেন সর্বহারা অভিনেত্রী! স্বামীর মৃ’ত্যুর পর রাতগুলো ছিল ভয়ংকর! আবেগপ্রবণ সুভদ্রা মুখোপাধ্যায়

টেলিভিশনের পর্দার (Bengali television) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সুভদ্রা মুখোপাধ্যায় (Subhadra Mukherjee)। ধারাবাহিক জগতে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনেত্রীকে দেখে আসছি আমরা। প্রায় দশ মাস ধারাবাহিক থেকে দূরে অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। ২০২৪ সালে জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়কে। সেই ধারাবাহিকে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি।
২০২৪ সালে সেপ্টেম্বর মাসেই প্রয়াত হয়েছেন অভিনেত্রী স্বামী ফিরোজ। হঠাৎ করেই সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। পুজোর ঠিক কয়েকদিন আগেই মহালয়ার ভোরে এই খবর পাওয়ায় ভেঙ্গে পড়েছিলেন প্রত্যেকে। সেই সময়ের পর থেকে অভিনেত্রী নিজেকে অভিনয় জগতে জগত থেকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে রেখেছেন। যদিও আবার জি বাংলার দাদামণি ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ দেড় বছর পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন সুভদ্রা। ধীরে ধীরে নিজেকে সামলে তুলছেন।

ধারাবাহিকে ফেরার পরেই সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন এই দেড় বছর অভিনেত্রীর কিভাবে কেটেছে। কিভাবে স্বামীর অনুপস্থিতি তাকে একেবারে ওলটপালট করে দিয়েছে। নিজেকে আবার এই জায়গায় ফিরিয়ে আনতে অভিনেত্রী ঠিক কতটা লড়াই করেছে নিজের সাথে। সাক্ষাৎকার অভিনেত্রীকে জিজ্ঞাসা করা পরপর আপনজনদের হারানোর এই ধাক্কাটা কিভাবে অভিনেত্রী সামলে উঠেছেন।

অভিনেত্রী বলেন, ‘আমি ওই কয়েকটা দিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমার এক পরিচিত আত্মীয় ডাক্তার ও আমাকে বাঁচিয়েছে। আমাকে ডিপ্রেশনের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তারপরে আমি এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি। আগে আমি রাত তিনটে চারটে অব্দি জেগে থাকতাম। আমার খালি মনে হতো আমার বাবা আমার শ্বশুর আমার স্বামী আমার সাথে দেখা করতে আসবে। লোকে বলতো রাত হলে দেখা করতে আসে মৃত মানুষেরা। আমি ওদের জন্য অপেক্ষা করতাম। কিন্তু ওরা কখনো আসেনি, স্বপ্নে দেখতাম, কিন্তু বাস্তবে দেখিনি কখনও।’
আরও পড়ুনঃ কমলিনীর চরিত্রে দাগ লাগালো মৌ! মুখের উপর মায়ের অপমানের জবাব দিলো মিঠি! দুর্ধর্ষ আজকের পর্ব
দীর্ঘ দেড় বছর বাদে আবার টেলিভিশন জগতে ফিরেছেন সুভদ্রা। স্বামী শোক কাটিয়ে উঠে ফিরেছেন তিনি। দর্শক তাকে প্রতিনিয়ত পর্দায় মিস করেছেন। আগে তাকে রেগুলার দেখা যেতো পর্দায়। তবে এবার থেকে আবারো অভিনেত্রীকে জি বাংলার দাদামণি ধারাবাহিকে দেখতে পাবেন দর্শক।

