‘আমি একটা বেআইনি কাজ করেছি’, সকলের সামনে অকপটে স্বীকারোক্তি শোলাঙ্কির! কি এমন করেছেন তিনি?

টলিউডের (Tollywood) বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশনের ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তবে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি খুব সহজেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন শোলাঙ্কি (Solanki Roy)। এছাড়াও ওয়েব সিরিজ জগতেও তার জনপ্রিয়তা রয়েছে।

স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন। প্রথম ধারাবাহিকে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এরপরে স্টার জলসার ফাগুন বউ ধারাবাহিকের ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও সাত ভাই চম্পা, প্রথমা কাদম্বিনী, গাটছড়ার মতো ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বড় পর্দায় শহরের উষ্ণতম দিনে, বাবা বেবী ও মত জনপ্রিয় ছবিতে কাজ করেছে। ওয়েব সিরিজ জগতে মন্টু পাইলট, বোকা বাক্স ইত্যাদি তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ।

Bengali television, Star Jalsha, gaatchora, Solanki Roy, স্টার জলসা, বাংলা সিরিয়াল, গাঁটছড়া

বর্তমানে নিজের আগামী দিনের ছবি মুক্তি নিয়েই ব্যস্ত রয়েছেন শোলাঙ্কি। আগামী ১০ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে তার আগামী ছবি ভাগ্যলক্ষ্মী। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিতে তার বিপরীতে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এরই মাঝে অভিনেত্রী এক কাণ্ড করে বসলেন। আমরা সকলেই জানি ব্যক্তিগত জীবনে শোলাঙ্কি মনের মানুষকে বিয়ে করার পরেও তাদের মধ্যে বেশ কয়েকবছর হলো দূরত্ব তৈরি হয়েছে। স্বামীর সাথে ইতিমধ্যে আইনি বিচ্ছেদ হয়েছে।

স্কুলজীবনের বন্ধু ছিলেন শাক্যর সঙ্গে ২০১৮ সালে বিয়ে সারেন অভিনেত্রী। ২০২৩ সালে দাম্পত্যে পাকাপাকি ইতি টানেন। এরই মধ্যে অভিনেত্রী ভাগ্যেলক্ষ্মীর প্রচারে বেরিয়ে জানান তিনি একটি বেআইনি কাজ করেছেন। অভিনেত্রীর মুখে এই কথা শোনার পর তো সকলের মনেই নানান প্রশ্ন উঠেছে। কি এমন কাজ করলেন অভিনেত্রী? যার জন্য এই কথা স্বীকার করলেন।

আরও পড়ুনঃ ‘গান্ধীজি পাকিস্তানের লোক!’, অদ্ভুত মন্তব্য করে বিপাকে গায়ক! ক্ষেপে গেল দর্শক! কেন এমন বললেন গায়ক?

আসলে ভাগ্যলক্ষ্মীর প্রচারের ফাঁকে পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে মজার খেলায় মাতলেন নায়িকা। সত্যি-মিথ্যে ধরার খেলায় শোলাঙ্কি নিজের সম্পর্কে দুটি সত্য আর একটি মিথ্যে তথ্য তুলে ধরেন। শোলাঙ্কি জানান, ১. আমি খুবই শান্ত একটা মানুষ, ২. আমি একটা বেআইনি কাজ করেছি, ৩. আমি খুব ফুডি। মৈনাকের জবাব ছিল, ‘তোর পক্ষে সম্ভব নয়, ইললিগ্যাল কী করতে পারিস। খুবই ভীতু। এটা মিথ্যে, বাকি দুটো সত্যি’। কিন্তু মৈনাককে হতবাক করে শোলাঙ্কি জানান, বেআইনি কাজ করার কথাটা সত্যি! যদিও কোন বেআইনি কাজ করেছেন তা ক্যামেরার সামনে খোলসা করতে বলেননি নায়িকা।

Back to top button