‘গান্ধীজি পাকিস্তানের লোক!’, অদ্ভুত মন্তব্য করে বিপাকে গায়ক! ক্ষেপে গেল দর্শক! কেন এমন বললেন গায়ক?

সঙ্গীত জগতের একজন জনপ্রিয় গায়ক হলেন অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। বাংলা, হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই দীর্ঘ কয়েক বছর ধরে নিজের গানের মাধ্যমে মাতিয়ে রেখেছেন সকলকে। এখনো সমানতালে গান গেয়ে চলেছেন তিনি বিভিন্ন ছবিতে তাকে গান গাইতে শোনা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন গায়ক। সেখানেই নানান বিষয় নিয়ে কথা বলেন তিনি।
মাঝে মধ্যেই বেফাঁস কথা বলে ফেলার জন্য গায়ককে সমালোচনা ট্রোলের মুখে পড়তে হয়েছে। মাঝেমধ্যে বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়েও মন্তব্য করেছেন তিনি। যার কারণে দর্শক ক্ষিপ্ত হয়ে গিয়েছেন গায়কের উপর। তবে এবার এমন একজন ব্যক্তির সম্পর্কে মন্তব্য করলে গায়ক যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে দেশে।

এভাবে একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে যে অপমান করতে পারেন অভিজিৎ সেটা কেউই মানতে পারছেন না। এত বড় একজন সম্মানীয় গায়কের থেকে এটা একেবারেই আশা করেননি নেটিজেনরা। শাহরুখ খান, সলমন খান থেকে রণবীর কাপুর, কাউকে রেয়াত করেননি তিনি। কখনও শাহরুখকে অকৃতজ্ঞ বলছেন, তো কখনও সলমনকে বলিউডের অযোগ্য নায়ক হিসেবে সম্বোধন করছেন। সম্প্রতি নাম না করে রণবীর কাপুরের রামমন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে মন্তব্য করেন গায়ক।
এবারে তো সব সীমা অতিক্রম করে গিয়েছেন তিনি। মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে অভিজিৎ ভট্টাচার্য। গায়কের মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুণের আইনজীবী অসীম সারোডে। অভিজিৎকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই দাবি জানিয়ে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপালে ভর্তি বাংলার জনপ্রিয় অভিনেতা! চলছে বেঁচে থাকার লড়াই!
গায়ক বলেন, “মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতীর জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।” তিনি আরও বলেন “সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতীর জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সঙ্গীত জগতের জনক।”

