নতুন জীবন শুরুর পথে একের পর এক বাধা! এক মুহূর্তের জন্যেও শান্তি পেলো না কমলিনী! তবে কি শুরুতেই ইতি টানবে ভাগ্য? দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা নানান ধরনের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা চিরসখা (Chirosokha)। প্রথম দিকে ধারাবাহিকের জনপ্রিয়তা খুব একটা না থাকলেও, ধীরে ধীরে এই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে টিআরপি তালিকাতে এক থেকে পাঁচের মধ্যে প্রতি সপ্তাহে জায়গা করে নিচ্ছে। ধারাবাহিকটি ধীরে ধীরে দর্শকদের ড্রয়িং রুমে জায়গা করে নিচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বর্ষা দেখা করতে গেলে গিয়ে বুবলাইকে তার মায়ের নামে সমানে খারাপ কথা বলে যায়। এমনকি কমলিনীকে নিয়ে মিথ্যা কথাও বলে। কমলিনী যে সারারাত হাসপাতালেই ছিল সে কথা জানতে দেয় না। বলে কমলিনী এবং নতুন ফুলশয্যা শেষ করে সকাল বেলা এসেছে বুবলাইকে দেখতে। আর এসব কথা শুনে আরও উত্তেজিত হয়ে পড়ে বুবলাই। তার শরীর আরো খারাপ করতে শুরু করে। তখন ডাক্তার জানায় বুবলাইয়ের সামনে কোন কথা বলা যাবে না যাতে তার শরীর খারাপ হয়। কিন্তু বর্ষার সময় তার মায়ের বিরুদ্ধে কথা বলে যায়।

বুবলাই বলে তার মা যেন তার সঙ্গে দেখা করতে না আসে। আজ থেকে তার মা তার কাছে মৃত। সে জানবে তার মা অনেকদিন আগেই মরে গিয়েছে। বর্ষা এ কথা শুনে তো মনে মনে ভীষণ খুশি হয়। আর বুবলাইকে বলে সে দেখে রাখবে যাতে তার মা তার সাথে দেখা করতে না আসতে পারে। বর্ষা যখন বাইরে বেরিয়ে আসে তখন কমলিনী যেতে চায় বুবলাইয়ের কাছে কিন্তু বর্ষা বাধা দেয় এবং জানিয়ে দেয় তার সঙ্গে দেখা করতে চায় না বুবলাই। তারপর ডাক্তার এবং নার্স বুবলাইয়ের সাথে কথা বলে তার মা দেখা করতে চাইছে। কিন্তু বুবলাই স্পষ্ট জানিয়ে দেয় সে তার মায়ের সাথে দেখা করতে চায় না। এসব শুনে কমলিনী তো ভীষণভাবে ভেঙে পড়েছে।

এদিকে পাড়ার লোকজন এসে জড়ো হয়েছে কমলিনীদের বাড়িতে। বুবলাইয়ের খবর জানতে পেরে তারা খুবই চিন্তিত তাই বাড়ি বয়ে এসে কমলিনীকে অপমান করতে চলে এসেছে। কমলিনীর জন্য তার ছেলের এই অবস্থা সে নিজের সুখের জন্য সন্তানের সুখ কেড়ে নিয়েছে এসব অপবাদ দিতে থাকে তাকে।

আরও পড়ুনঃ হলো না শেষ রক্ষা! ব্যানার্জিদের শেষ করতে গিয়ে নিজেই অকালে প্রাণ হারালো নিশা! পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকলো না উজির! দুর্ধর্ষ আজকের পর্ব

মাকে এমন অপমান করা হচ্ছে দেখে মিঠি আর বাবিল তো বেশিক্ষণ চুপ থাকতে পারে না। নতুনও মুখের উপর যোগ্য জবাব দিয়ে দেয়। ওদিকে যে শাশুড়ি কদিন আগেই কমলিনীকে আশীর্বাদ করেছে তার ভালো থাকার কামনা করেছে সেই শাশুড়ি আজ পাল্টি খাচ্ছে। বুবলাইয়ের এই অবস্থার জন্য কমলিনীকে দায়ী করছে। নতুন সবাইকে স্পষ্ট জানিয়ে দেয় কমলিনীকে এরপর থেকে কেউ অপমান করবে না তাহলে নতুন কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে।

Back to top button