‘আমরা ক্যামেরার সামনে মিথ্যে বলার জন্য পয়সা পাই!’ সাক্ষাৎকারে বেফাঁ’স রূপা ভট্টাচার্য! কি মিথ্যে বলেছেন তিনি?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
জি বাংলার দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় মোটামুটি ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় সেরকম প্রভাব ফেলতে না পারলেও দর্শকদের পছন্দের ধারাবাহিক এটি।
ধারাবাহিকে দীর্ঘদিন ধরে একসাথে কাজ করতে করতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। সে টিভির পর্দায় আমরা যতই তাদের শত্রু হিসেবে দেখি না কেন বাস্তবে কিন্তু তারা একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে। সেরকমই এই আনন্দী ধারাবাহিকে আমরা বিজয়া আর নন্দিনীর সম্পর্ক যেমন দেখি বাস্তবে অনিন্দিতা আর রূপা কিন্তু একেবারে উল্টো।
তবে এবারে সাক্ষাৎকারে এক অজানা গোপন তথ্য ফাঁস করলেন রূপা। রূপা ভট্টাচার্য, দীর্ঘদিন ধরে অভিনয় জগতে একের পর এক ছবিতে কাজ করে দর্শকের কাছে পরিচয় তৈরি করেছে। কিন্তু সাক্ষাৎকারে এবারে বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়েছেন অভিনেত্রী। অভিনেত্রী হঠাৎ সাক্ষাৎকারের মাঝে বলে ওঠেন, ‘ক্যামেরার সামনে মিথ্যে বলার জন্য আমরা টাকা পাই।’ তবে হঠাৎ কেনো এমন মন্তব্য করলেন অভিনেত্রী? তবে কি অভিনেত্রী অন্য কোনো ইঙ্গিত দিলেন এই কথা বলে।
আরও পড়ুনঃ ‘আমার ডিফেকটিভ ফেস!’- মেকাপের আড়ালে অভিনেত্রীর মুখের দুই দিক দুই রকম! অকপটে সে কথা স্বীকার করলেন অপরাজিতা আঢ্য!
আসলে অভিনেত্রী বলতে চেয়েছেন ধারাবাহিকে, সিনেমায় অভিনয় করার সময় তাদের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, ভিলেন চরিত্রে যখন অভিনয় করেন তখন তো সেগুলো শুধুমাত্রই ডায়লগ, অভিনেত্রীর মনের কথা নয়। আর সেই কথা গুলো বলার জন্যই তো তারা টাকা পায়। তার মানে ধারাবাহিকের নায়ক নায়িকা তো বাস্তব জীবনে সত্যিকারের শত্রু নয়। যেমন ধারাবাহিকে নন্দিনী আর বিজয়া একে অপরের শত্রু। তবে বাস্তবে রূপা আর অনিন্দিতা খুবই ভালো বন্ধু।

