মৃ’ত্যুর আগেই পেয়েছিলেন মা’রণ হুমকি! অকালে পৃথিবীকে বিদায় জানিয়ে চিরনিদ্রায় চলে যান পর্দার দাপুটে অভিনেত্রী রীতা কয়রাল! ঠিক কি হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?

বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন অভিনেত্রী রীতা কয়রাল (Rita Koiral)। বড় পর্দা হোক বা ছোট পর্দা, সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি। তবে অভিনেত্রী এতো তাড়াতাড়ি হারিয়ে যাবেন, সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। ১৯৯৬ সালে প্রথম আত্মজা ছবির হাত ধরে অভিনয় জগতে কেরিয়ার শুরু করেছিলেন। তারপর আর ঘুরে তাকাতে হয়নি। অসুখ, খেলাঘর, পারমিতার একদিন, দত্ত ভার্সেস দত্ত, গণেশ টকিজ, জীবন নিয়ে খেলা, রাজমহলের মতো একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। একাধিক ধারাবাহিকেও (Bengali Serial) ভিলেন চরিত্রে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা।

মাত্র ৫৮ বছর বয়সে মারা গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু জানেন মৃত্যুর আগেই অভিনেত্রীকে হুমকি দেওয়া হয়েছিল। বলিউড জনপ্রিয় অভিনেতার থেকে হুমকি পেয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীকে আমরা সবসময় দাপুটে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখেছি, তবে বাস্তবে ভীষণ ভালো মানুষ ছিলেন রীতা কয়রাল। অভিনেত্রীর মুখে সবসময় হাসি দেখা যেত। তবে তাঁর ব্যক্তিগত জীবনে অনেক চড়াই উতরাই এসেছে অভিনেত্রীর। প্রথম বিয়ে করেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে। ২০০০ সালে মারা যান সৌমিত্র। দ্বিতীয়বার বিয়ে করলেও শেষের দিকে স্বামীর সাথে থাকতেন না মেয়ে অমৃতাকে নিয়ে আলাদাই থাকতেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ডাবিং এর কাজ করতে রীতা। সেইসময় একাধিক বাংলা ছবিতে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। আর তাদের অনেকের হয়েই ডাবিং করেছিলেন রীতা। সে রকমই একটি ডাবিং করে হুমকি পর্যন্ত পেয়েছিলেন রীতা। আর সেই হুমকি দিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অনুপম খের।

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালি ছবি দর্শকমহলে আজও জনপ্রিয়। এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি। ওই বাড়িওয়ালি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খেরের স্ত্রী কিরণ খের, কিরণ অবাঙালি। তাই ছবিতে তাঁর গলা ডাবিং করেছিলেন রীতা কয়রাল। কিন্তু সেই কাজের জন্য কোনওদিনও তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। ডাবিং করা কণ্ঠস্বর হলে জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন পান না কোনও অভিনেতা কিংবা অভিনেত্রী। কিন্তু রীতা যে ডাবিং করেছিল সেই তথ্য গোপন করা হয়েছিল।

আরও পড়ুনঃ মেয়েরা অবলা নয়, মেয়েদের বাঁচার জন্য পুরুষের প্রয়োজন নেই! মা-মেয়ের চরিত্রে ফুটে উঠছে নারীদের ক্ষমতা! ভক্তদের মনে দাগ কাটতে বাধ্য মিঠি-কমলিনী!

রীতা যাতে মুখ না খোলেন তাই তাঁকে মোটা অংকের টাকার লোভ দেখানো হয়েছিল। আর সেই কাজ করেছিলেন ছবির অন্যতম প্রযোজক বলিউড অভিনেতা অনুপম খের। সেই টাকা নিতে অস্বীকার করেছিলেন রীতা। সেই সময় অনুপম হুমকি দিয়েছিলেন “দেখব তুমি কী করে ইন্ডাস্ট্রিতে কাজ কর।” পরবর্তী সময়ে লিভারের ক্যানসারে ভুগছিলেন তিনি। মাঝেমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতো। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হতো। কিছুটা সুস্থ হয়ে কাজে যোগ দিতেন অভিনেত্রী। ২০১৭ সালের নভেম্বর মাসে রীতা কয়রালের শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। একাধিক রিপোর্ট বলছে, মৃত্যুর সাতদিন আগেই কেমোথেরাপি নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ওই বছরের ১৭ নভেম্বর না ফেরার দেশে চলে যান রীতা।

Back to top button